আ. লীগ নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা. হরিপদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

আ. লীগ নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা. হরিপদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ ডিসেম্বরে ২০২৫ : স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অবসরপ্রাপ্ত পরিচালক, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. হরিপদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) রাত ৮টার দিকে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ জয়নগরপাড়া আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Manual5 Ad Code

চিকিৎসক ও সমাজসেবক হিসেবে পরিচিত মুখ

ডা. হরিপদ রায় দীর্ঘদিন ধরে মৌলভীবাজার ও পার্শ্ববর্তী অঞ্চলে একজন পরিচিত ও প্রভাবশালী চিকিৎসক হিসেবে সুপরিচিত। সরকারি স্বাস্থ্য প্রশাসনের উচ্চপদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘ সময় ধরে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ছিলেন। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক থাকাকালে হাসপাতালের অবকাঠামোগত ও সেবাগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

শ্রীমঙ্গল অঞ্চলে তিনি কেবল একজন চিকিৎসক নন, বরং একজন গণমুখী ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন। চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নানা কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি ছিল। ২০২৪ সালের অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পূর্বে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থেকে তিনি স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রমে ভূমিকা রাখেন।

জন্ম ও ব্যক্তিগত প্রেক্ষাপট

Manual8 Ad Code

ডা. হরিপদ রায়ের জন্ম হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামে। শৈশব ও প্রাথমিক শিক্ষা হবিগঞ্জ শহরে সম্পন্ন করেন তিনি। খাগাউড়া গ্রামটি মুক্তিযুদ্ধের খ্যাতিমান কমান্ডেন্ট মানিক চৌধুরীসহ বহু গুণীজনের জন্মস্থান হিসেবে পরিচিত। নিজ গ্রাম ও শেকড়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে স্থানীয়রা জানান। সুযোগ পেলেই তিনি নিজ এলাকায় সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে অংশ নিতেন।

তার দুই সন্তানও চিকিৎসক পেশায় যুক্ত রয়েছেন এবং জনসেবামূলক কাজে সম্পৃক্ত বলে জানা গেছে।

Manual7 Ad Code

করোনা মহামারিতে ভূমিকা

করোনা মহামারিকালে ডা. হরিপদ রায় একজন ‘ফ্রন্ট ফাইটার’ হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় চিকিৎসাসেবার মাঠপর্যায়ে তার সক্রিয়তা স্থানীয়ভাবে প্রশংসিত হয়। তবে স্বাস্থ্য খাতের মতো একটি স্পর্শকাতর ক্ষেত্রে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে কিছু বিতর্কও সামনে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র উল্লেখ করেছে।

গ্রেফতার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

ডা. হরিপদ রায়ের গ্রেফতারের খবরে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে তার অনুসারী ও শুভানুধ্যায়ীরা বিষয়টিকে দুঃখজনক ও অপ্রত্যাশিত বলে মন্তব্য করছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে—আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং চলমান অভিযানের অংশ হিসেবেই এ গ্রেফতার।

 

এ সংক্রান্ত আরও সংবাদ