সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৪ ডিসেম্বর ২০২৫ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও গভর্নমেন্ট রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রতিষ্ঠান MFAIMS সাফল্যের সঙ্গে ১৩তম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রতিষ্ঠানটির উদ্যোগে পল্লী চিকিৎসকসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ভিত্তিক কোর্সে সীমিত আসনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বর্তমানে DMS (জুনিয়র ডিপ্লোমা পল্লী চিকিৎসক কোর্স) ও JNT (জুনিয়র নার্সিং/মিডওয়াইফারি ট্রেনিং কোর্স)—এই দুই কোর্সে ১ থেকে ২ বছর মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি LMAF (প্রাথমিক চিকিৎসা সেবা কোর্স) ছয় মাস এবং MCH (মা ও শিশু স্বাস্থ্য সেবা কোর্স) তিন মাস মেয়াদে পরিচালিত হবে।
এ ছাড়া বিদেশে চাকরি প্রত্যাশীদের জন্য বিশেষ সহায়ক হিসেবে ৬ মাস মেয়াদি কেয়ারগিভিং কোর্স চালু করা হয়েছে।
RMP (গ্রাম ডাক্তার) কোর্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে এবং RMP অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমও চলমান রয়েছে।
প্রতিষ্ঠানটির কোর্সসমূহ অভিজ্ঞ চিকিৎসক ডা. অনিল কুমার সিনহা (MBBS)—মেডিকেল রিটেইনার, গ্যাস ফিল্ড লিমিটেড, সিলেট—এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে এবং বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সদস্যপদ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
MFAIMS কর্তৃপক্ষ জানায়, বেকার যুবক-যুবতীদের দক্ষ ও নির্ভুল পল্লী চিকিৎসক হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে ফার্মেসি স্থাপন, এনজিও, ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালে চাকরিপ্রাপ্তিতে সহযোগিতা করা হয়। পাশাপাশি ফার্মাসিস্ট কোর্স ও ড্রাগ লাইসেন্স প্রাপ্তিতেও দিকনির্দেশনা দেওয়া হয়।
সপ্তাহের সাত দিন ব্যাচভিত্তিক ক্লাস পরিচালিত হয় এবং দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে কোর্স করার সুযোগ রাখা হয়েছে। নিরিবিলি পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।
আগামী শুক্রবার থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। ভর্তি ও যোগাযোগের জন্য শ্রীমঙ্গল কলেজ রোডের শ্যামা স্টুডিও বিল্ডিংয়ের তৃতীয় তলায় অবস্থিত LMAF পল্লী চিকিৎসক ট্রেনিং সেন্টার অথবা ঢাকা শাখা কার্যালয়ের নম্বর ০১৭১৯৪৪৭২৪৯-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি