বাংলাদেশের কমিউনিস্টদের ক্ষমতায় যাওয়ার পথ ও পদ্ধতি

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৫

বাংলাদেশের কমিউনিস্টদের ক্ষমতায় যাওয়ার পথ ও পদ্ধতি

Manual3 Ad Code

হেলাল উদ্দিন |

যোগ্য কর্মী বেছে নেওয়া বলতে বোঝায়—
প্রথমত, পার্টিকর্মীদের পার্টি ও রাষ্ট্রের ভান্ডারে সঞ্চিত সোনার মতো মূল্যবান মনে করা, বহুমূল্য রত্নের মতো সযত্নে তাঁদের রক্ষা করা এবং তাঁদের যোগ্য মর্য্যাদা দেওয়া।

Manual4 Ad Code

দ্বিতীয়ত, পার্টিকর্মীদের গভীরভাবে জানা, প্রত্যেকের গুন ও ত্রুটির দিকগুলি সযত্নে খুঁটিয়ে দেখা, কি ধরনের দায়িত্ব দিলে একজন কর্মীর যোগ্যতার বিকাশ সবচেয়ে ভালভাবে ঘটতে পারে, তা ঠিকমত বোঝা।

Manual5 Ad Code

তৃতীয়ত, সম্ভাবনাময় কর্মীদের আর‌ও উন্নত হতে সাহায্য করা, এইসব কর্মীদের গড়ে তোলার কাজে যা যা করণীয়, তা করার ক্ষেত্রে এবং তার জন্য যত সময়‌ই লাগুক, তা দেওয়ার ক্ষেত্রে কোনরকম বিরক্তি অনুভব না করা, যথার্থ‌ই তাদের গুন ও ক্ষমতার বিকাশকে তরান্বিত করা।

Manual4 Ad Code

চতুর্থত, নতুন ও যুবক কর্মীদের দীর্ঘদিন এক‌ই দায়িত্বে ফেলে রেখে স্থবির ও নিষ্কৃিয় করে না দেওয়া, সাহসের সাথে যথাসময়ে তাদের বড় দায়িত্বে উন্নীত করা।

Manual3 Ad Code

পঞ্চমত, পার্টিকর্মীদের এমনভাবে কাজের দায়িত্ব দেওয়া, যাতে প্রত্যেকেই মনে করেন উপযুক্ত কাজের দায়িত্ব‌ই তিনি পেয়েছেন,যাতে আমাদের সম্মিলিত সংগ্রামে প্রত্যেকেই নিজ নিজ ক্ষমতার সবটুকু নিঃশেষে ঢেলে দিয়ে নিজের যোগ্য ভুমিকা পালন করতে অনুপ্রাণিত হন, যাতে আমাদের রাজনৈতিক লাইনটি সাফল্যের সাথে রূপায়িত করার জন্য যেমন প্রয়োজন ঠিক তেমনভাবেই কর্মী নিয়োগের কর্মনীতি অনুসৃত হয়। কেননা কর্মী নিয়োগের এই গোটা কর্মকাণ্ড তো আসলে রাজনৈতিক লাইনের বাস্তব রূপায়নের জন্যই।”

এ সংক্রান্ত আরও সংবাদ