মৌলভীবাজারে বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫

মৌলভীবাজারে বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৭ ডিসেম্বর ২০২৫ : বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে শহরের একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল।

অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি আফরোজ আহমদ, রাজনীতিবিদ সৈয়দ মমশাদ আহমদ, আইনজীবী সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী এবং মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল।

দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শেখ সিবাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন দেশ টিভির প্রতিনিধি সালেহ এলাহী কুটি, এসএ টিভির প্রতিনিধি হোসাইন আহমদ, বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি মামুনুর রশীদ মহসীন, দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমদ, অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পায়েল আহমদ এবং ক্যামেরাপারসন মো. আমীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমান, বাংলা টিভির প্রতিনিধি আলী হোসেন রাজন, নতুন দিন পত্রিকার প্রতিনিধি জুবায়ের আহমদ, জনবানী পত্রিকার প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, মহসীন আহমদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Manual2 Ad Code

আলোচনা সভা শেষে বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Manual6 Ad Code

সভায় বক্তারা বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ২০ বছরের পথচলার ভূয়সী প্রশংসা করেন এবং সংগীত, নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠানসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকপ্রিয়তা ধরে রাখায় চ্যানেলটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে বৈশাখী টেলিভিশনের আরও সাফল্য কামনা করেন তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ