জনসমুদ্রে সম্পন্ন হলো বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫

জনসমুদ্রে সম্পন্ন হলো বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫ : লাখো মানুষের অশ্রু, শোক আর নীরব গুমরে কান্নার মধ্য দিয়ে সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির এক বর্ণিল ও দীর্ঘ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

Manual5 Ad Code

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টা ৩ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শুরু হয় এবং ৩টা ৫ মিনিটে তা শেষ হয়। জানাজার নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

Manual4 Ad Code

রাষ্ট্রীয় এই জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জানাজাস্থলে জড়ো হন। মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে খামারবাড়ি, আসাদগেট ও ফার্মগেট এলাকা পর্যন্ত। মানুষের ঢল আর শোকাবহ পরিবেশ পুরো এলাকাকে এক আবেগঘন দৃশ্যে পরিণত করে।

জানাজা শুরুর আগে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ছিল আকস্মিক হলেও দেশের প্রয়োজনে তিনি হয়ে উঠেছিলেন অপরিহার্য এক নেতৃত্ব। দল ও দেশ গঠনে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এ সময় বিএনপির শীর্ষ নেতারা ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে মরহুমার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।

Manual5 Ad Code

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জানাজার আনুষ্ঠানিকতা শেষ হলেও মানুষের শোকের ছায়া কাটেনি। জানাজা শেষে মরদেহবাহী গাড়ি দাফনের উদ্দেশে রওনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষকে দুই হাত তুলে মোনাজাত করতে দেখা যায়।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। আইসিইউতে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল। অবশেষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এ সংক্রান্ত আরও সংবাদ