ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দ্রুত মুক্তি দিতে হবে: চীন

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দ্রুত মুক্তি দিতে হবে: চীন

Manual2 Ad Code

কূটনৈতিক প্রতিবেদক | বেইজিং (চীন), ০৭ জানুয়ারি ২০২৬ : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কমরেড নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাস থেকে আটক করার ঘটনায় বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual5 Ad Code

ওয়াশিংটনের দাবি, দেশটিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং মাদক পাচার ও অস্ত্র আইনে তাদের বিচারের জন্য নিউইয়র্কে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এরইমধ্যে ভেনেজুয়েলার মিত্রদেশ চীন-রাশিয়া-কলম্বিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ এর নিন্দা জানিয়ে মাদুরোকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। আর ভেনেজুয়েলার এই সংকটে বিপাকে পড়েছে চীন। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় কর্তৃত্ব প্রতিষ্ঠায় ট্রাম্পের ঘোষণা বেইজিংয়ের মাথাব্যথা বাড়িয়েছে। কেননা ওয়াশিংটনের হস্তক্ষেপের কারণে ভেনেজুয়েলায় অরক্ষিত হয়ে পড়েছে চীনা প্রযুক্তিগত অবকাঠামোগুলো। নিজেদের স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন ও অন্যান্য স্পর্শকাতর প্রযুক্তিগত অবকাঠামো হারানোর ঝুঁকিতে পড়েছে চীন।

মঙ্গলবার হংকংভিত্তিক ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

Manual8 Ad Code

স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন থেকে শুরু করে তেলক্ষেত্র পরিচালনার সিস্টেম এবং টেলিযোগাযোগ নেটওয়ার্কবেইজিংয়ের এসব সম্পদের ভবিষ্যৎ এখন সংকটের মুখে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন এখন ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে এবং বিশ্বের বৃহত্তম খনিজ তেলের মজুদ থাকা এই দেশটির ‘তেল অবকাঠামো মেরামত’ করবে।

Manual4 Ad Code

ভেনেজুয়েলার আরাগুয়ার বারবাকুয়াসে ক্যাপ্টেন ম্যানুয়েল রিওস বিমানঘাঁটির এল সোম্ব্রেরো ট্র্যাকিং স্টেশন এবং বলিভার রাজ্যের লুয়েপায় এর ব্যাকআপ স্টেশনটি ভেনেজুয়েলার একমাত্র সক্রিয় রিমোট সেন্সিং স্যাটেলাইটকে সহায়তা প্রদান করে। চীনের হাতেগোনা কয়েকটি বিদেশের গ্রাউন্ড ফ্যাসিলিটির মধ্যে এটি অন্যতম। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি করপোরেশন নির্মিত এই স্টেশনগুলো ‘ভিআরএসএস২’ নামক একটি বেসামরিক পর্যবেক্ষণ স্যাটেলাইটের টেলিমেট্রি, ট্র্যাকিং এবং কমান্ড অপারেশন পরিচালনা করে। চীন ২০১৭ সালে ভেনেজুয়েলার জন্য এই স্যাটেলাইটটি তৈরি ও উৎক্ষেপণ করেছিল। যদিও এটি ভেনেজুয়েলার অভ্যন্তরীণ প্রয়োজনের জন্য তৈরি করা হয়েছিল, তবে চীনের বিস্তৃত স্যাটেলাইট ট্র্যাকিং এবং ডেটা রিলে প্রচেষ্টাতেও এই স্টেশনগুলো সহায়তা করতে পারে। বিশেষ করে যখন ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বেইজিং তাদের মহাকাশ উচ্চাকাক্সক্ষা পূরণে বিদেশের মাটিতে গ্রাউন্ড অবকাঠামো নিশ্চিতে বাধার সম্মুখীন হচ্ছে।

চীন ভেনেজুয়েলার বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী এবং তাদের তেলের অন্যতম প্রধান ক্রেতা। দেশটির পেট্রোলিয়াম খাতে চীনের গভীর পদচারণা এখন বিপন্ন হতে পারে। ২০১৪ সালের চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের প্যাম্ফলেট অনুযায়ী, চীনা প্রকৌশলীরা ভেনেজুয়েলার পুরনো তেলক্ষেত্রগুলোকে আধুনিক ড্রিলিং রিগ, ওয়াটারফ্লাডিং সিস্টেম এবং রিফাইনারি আপগ্রেডের মাধ্যমে সংস্কার করতে সহায়তা করেছিলেন, যা কিছু কিছু এলাকায় উৎপাদন আট গুণ পর্যন্ত বাড়িয়েছিল।

Manual3 Ad Code

সেখানে আরও বলা হয়, দুর্গম রেইনফরেস্ট এলাকায় চীন নিরাপত্তা এবং পরিবেশগত প্রটোকল বাস্তবায়ন করেছিল; যার ফলে তারা পরিচ্ছন্ন ও নিরাপদ অপারেশনের জন্য ভেনেজুয়েলার জাতীয় ‘গ্রিন রিগ’ পুরস্কার অর্জন করেছিল। গত রবিবার মার্কো রুবিও বলেন, আমেরিকার ভেনেজুয়েলার তেলের প্রয়োজন নেই, তবে তারা ‘আমেরিকার শত্রুদের’ এই সম্পদ নিয়ন্ত্রণ করতে দেবে না। তার এই বক্তব্য স্পষ্টতই চীন ও রাশিয়ার প্রতি ইঙ্গিত’ বলে মনে করছে।

ভেনেজুয়েলায় চীনের টেলিযোগাযোগ নেটওয়ার্কগুলোও এখন অরক্ষিত। হুয়াওয়ে এবং জেডটিই-এর মতো কোম্পানিগুলো, যারা দেশটির কোর ডিজিটাল সিস্টেম৪জি কভারেজ এবং মোবাইল ফোন অ্যাসেম্বলি থেকে শুরু করে সাইবার নিরাপত্তা টুল তৈরিতে সহায়তা করেছে, তারা এখন যুক্তরাষ্ট্রপন্থি সরকারের অধীনে সম্ভাব্য চুক্তি বাতিল, নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। হুয়াওয়ে দুই দশকেরও বেশি সময় ধরে তারা রাষ্ট্রীয় টেলিকম অপারেটর সিএএনটিভির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং জাতীয় অবকাঠামোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং রাষ্ট্রীয় চুক্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই অংশীদারত্বগুলো এখন দ্রুত ভেঙে যেতে পারে।

শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের একটি এলিট ফোর্স মাদুরো এবং তার স্ত্রীকে আটক করার পর, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। একই দিনে, মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস ম্যানহাটন ফেডারেল আদালতে প্রথমবারের মতো হাজিরা দেন। আদালতে মাদুরো নিজেকে ‘নির্দোষ’ দাবি জানিয়ে বলেন, তিনি এখনো তার দেশের প্রেসিডেন্ট।

এ সংক্রান্ত আরও সংবাদ