১৬ পেরিয়ে ১৭ বছরে পদার্পণ করলো দৈনিক কালের কন্ঠ

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬

১৬ পেরিয়ে ১৭ বছরে পদার্পণ করলো দৈনিক কালের কন্ঠ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১০ জানুয়ারি ২০২৬ : ‘আংশিক নয় পুরো সত্য’ এই স্লোগান ধারণে অগণিত পাঠকের আস্থা ও ভালোবাসাকে পাথেয় করে দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ আজ ১৬ বছর পূর্ণ করে ১৭ বছরে পদার্পণ করেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে সংবাদ পরিবেশন, প্রযুক্তি ও পাঠাভ্যাস। তবু সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়বদ্ধ সাংবাদিকতার মূলমন্ত্রে উজ্জীবিত, প্রাণিত হয়ে এগিয়ে চলেছে কালের কণ্ঠ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কালের কণ্ঠ পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন জনপ্রিয় দৈনিকটির অন্যতম পৃষ্ঠপোষক ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম।

সঙ্গে ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান।
দায়বদ্ধ সাংবাদিকতার ধারাবাহিক অভিযাত্রাএ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলীসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।

কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, ‘কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঠকদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। এই দীর্ঘ সময় পাঠকদের সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে।

সামনের দিনগুলোতেও আমরা পাঠকদের পাশে পাব—এই বিশ্বাস আমাদের এগিয়ে চলার শক্তি।’
নির্বাহী সম্পাদক হায়দার আলী বলেন, ‘সময় বদলেছে, চ্যালেঞ্জ বেড়েছে। কিন্তু বস্তুনিষ্ঠতা ও দায়বদ্ধতার জায়গা থেকে একচুলও সরে আসেনি কালের কণ্ঠ। এই দৃঢ় অবস্থানে থাকার পেছনের মূল কারিগর বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

তিনি সব সময় মানুষের দুর্ভোগ, দুর্নীতি ও দেশের স্বার্থবিরোধী সব বিষয় বস্তুনিষ্ঠতা ও সাহসের সঙ্গে তুলে ধরার নির্দেশনা দিয়েছেন। পাঠকরা তা হৃদয় থেকে গ্রহণ করেছেন এবং করে চলেছেন। দীর্ঘ সময় ধরে পাঠকের এই আস্থা ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় অর্জন।’

Manual7 Ad Code


দায়বদ্ধ সাংবাদিকতার ধারাবাহিক অভিযাত্রা

Manual2 Ad Code

পাঠকের সঙ্গে দিনভর শুভেচ্ছা বিনিময়

Manual6 Ad Code

১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রবিবার কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত চলবে এই আয়োজন।

দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পাঠক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীরা এতে অংশ নিচ্ছেন।

পুরো সত্য জানানোর অঙ্গীকার

২০১০ সালের ১০ জানুয়ারি ‘আংশিক নয় পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে যে পথচলা শুরু হয়েছিল, ১৬ বছর পেরিয়েও সেই দর্শনেই অবিচল রয়েছে কালের কণ্ঠ। সময়ের পরিবর্তনে সংবাদ উপস্থাপনার ধরন বদলালেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, মুক্তিযুদ্ধের আদর্শ, অসাম্প্রদায়িক চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তবুদ্ধির চর্চা—এসব মূল নীতির লালন ও চর্চা করে চলেছে এই পত্রিকা।

Manual1 Ad Code

এই দীর্ঘ সময়ে কালের কণ্ঠ শুধু একটি সংবাদপত্র নয়, বরং পাঠকের বিশ্বাসের একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠেছে। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ—সব ক্ষেত্রেই দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থেকেছে কালের কণ্ঠ।

সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা

প্রথম সারির পত্রিকা দৈনিক কালের কন্ঠের ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “সমতার চেতনায় জনগণকে নিরন্তর শিক্ষিত ও সচেতনতা তৈরিতে গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা, বুদ্ধির মুক্তি ও মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্র প্রস্তুত করতে কালের কণ্ঠ বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আশা করছি।”

দেশজুড়ে উদযাপন

রাজধানীর প্রধান কার্যালয়ের পাশাপাশি সারা দেশে কালের কণ্ঠের আঞ্চলিক অফিসগুলোতেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাঠক, সংবাদকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে এসব আয়োজন উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ