১৪ পেরিয়ে ১৫তম বর্ষে পদার্পণ করলো রেডিও পল্লীকণ্ঠ

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬

১৪ পেরিয়ে ১৫তম বর্ষে পদার্পণ করলো রেডিও পল্লীকণ্ঠ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১২ জানুয়ারি ২০২৬ : সিলেট বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন “রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম, মৌলভীবাজার” ১৪ বছরের পথচলা শেষে ১৫তম বর্ষে পদার্পণ করেছে।

Manual3 Ad Code

দীর্ঘ এই সময়জুড়ে স্থানীয় মানুষের কণ্ঠস্বরকে গণমাধ্যমে তুলে ধরে আঞ্চলিক উন্নয়ন, সচেতনতা ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রেডিও পল্লীকণ্ঠ।

Manual8 Ad Code

ব্র্যাকের মাইক্রোফাইনান্স কর্মসূচি পরিচালিত কমিউনিটি রেডিও হিসেবে ২০১২ সালে যাত্রা শুরু করে রেডিও পল্লীকণ্ঠ। বর্তমানে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের ৩টি জেলার ১১টি উপজেলার লক্ষাধিক মানুষ নিয়মিত এই রেডিওর অনুষ্ঠান উপভোগ করছেন।

স্থানীয় ও আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, নারী অধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, শিশু ও কিশোর-কিশোরীদের উন্নয়নমূলক অনুষ্ঠান রেডিও পল্লীকণ্ঠকে এলাকাবাসীর আস্থার জায়গায় পরিণত করেছে। পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের নির্দেশনা, সচেতনতামূলক বার্তা ও জরুরি ঘোষণা প্রচারের মাধ্যমে এটি জনগণের জন্য একটি কার্যকর তথ্যভিত্তিক মাধ্যম হিসেবে কাজ করছে।

Manual4 Ad Code

রেডিও পল্লীকণ্ঠের অন্যতম বৈশিষ্ট্য হলো স্থানীয় জনগণের সরাসরি অংশগ্রহণ। লাইভ গানের অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন ও সরাসরি টকশোতে এসএমএস ও ফোনকলের মাধ্যমে শ্রোতারা মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। স্থানীয় গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত সম্প্রচারের মাধ্যমে এটি অনেক সময় বিকল্প গণমাধ্যম হিসেবেও ভূমিকা পালন করছে।

এই কমিউনিটি রেডিওতে একজন কৃষক তার মাঠের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, একজন নারী তুলে ধরতে পারেন তার সফলতার গল্প, আবার একজন কবি নিজস্ব কবিতা পাঠ করতে পারেন। স্থানীয় ভাষায় সম্প্রচারিত পিএসএ (পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট), রেডিও নাটক, গান ও বিশেষ অনুষ্ঠান স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

বর্তমানে সারাদেশে মোট ১৬টি কমিউনিটি রেডিও কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে রেডিও পল্লীকণ্ঠ সিলেট বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও হিসেবে স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছে।

Manual4 Ad Code

রেডিও পল্লীকণ্ঠের ১৪তম বর্ষপূর্তি ও ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে স্টেশনের সভাকক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক নিয়ে আসেন রেডিও পল্লীকণ্ঠের সাবেক সহকর্মী আয়শা আক্তার রুমানা, আনোয়ার হোসেন রিমন ও শিপন দেব। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান, একাউন্টস ও মার্কেটিং অফিসার দুলাল রায়সহ রেডিও পল্লীকণ্ঠের সকল প্রযোজক ও কর্মীরা।

সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা

সিলেট বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও “রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম মৌলভীবাজার এর ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “রেডিও পল্লীকণ্ঠ স্থানীয় মানুষের কথা বলার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। কমিউনিটি রেডিও হিসেবে এটি যে দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সত্য, তথ্য ও সংস্কৃতির ধারক হিসেবে কাজ করবে—এই প্রত্যাশা রইলো।”

দীর্ঘ পথচলায় রেডিও পল্লীকণ্ঠ স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও বাস্তবতার সঙ্গে যুক্ত থেকে যে গণমাধ্যম চর্চা করছে, তা আগামীদিনেও আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সংক্রান্ত আরও সংবাদ