ওরস উপলক্ষে হযরত শাহ মোস্তফা (রহ.)-এর মাজার পরিদর্শনে এসপি

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

ওরস উপলক্ষে হযরত শাহ মোস্তফা (রহ.)-এর মাজার পরিদর্শনে এসপি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৪ জানুয়ারি ২০২৬ : মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.)-এর ৬৮৫তম ওরস শরীফ উপলক্ষে মাজার ও মাজার প্রাঙ্গণ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেলে তিনি ঐতিহাসিক দরগাহ প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং ওরস উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো. আবুল কাসেম সরকার; সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ৩৬০ আউলিয়ার অন্যতম প্রখ্যাত সুফি সাধক হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার আল হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (রহ.)-এর ৬৮৫তম ওরস শরীফ আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মৌলভীবাজার শহরের ঐতিহাসিক দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রতিবছর বাংলা সনের ১লা মাঘ এই ওরস শরীফ পালিত হয়ে আসছে।

ওরস শরীফ উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় ও আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। উদযাপন কমিটির সদস্য সচিব জাকির হোসেন উজ্জ্বল জানান, বুধবার বাদ আসর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর গরু জবাই এবং বাদ এশা জিকির-আজকারের মধ্য দিয়ে ওরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়।

Manual4 Ad Code

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো ও জিকির-আজকার অনুষ্ঠিত হবে। বাদ জোহর মিলাদ মাহফিল এবং বাদ এশা আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে ওরস শরীফের সমাপ্তি ঘোষণা করা হবে।

ওরস শরীফকে কেন্দ্র করে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বসেছে ঐতিহ্যবাহী মেলা। মেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, কুটির শিল্পপণ্য, গয়না, শিশুদের খেলনা এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান বসেছে। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Manual5 Ad Code

নিরাপত্তা বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, ওরস শরীফ ও মেলাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

Manual5 Ad Code

এদিকে, হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.)-এর ৬৮৫তম ওরস মোবারকের সফলতা কামনা করেছেন দরবারে রহমানপুরী (রহঃ)। দরবারের পক্ষ থেকে শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

Manual5 Ad Code

প্রসঙ্গত, হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) উপমহাদেশে ইসলাম প্রচার ও মানবকল্যাণে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর ওরস শরীফকে কেন্দ্র করে প্রতিবছর দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত, আশিক ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।

এ সংক্রান্ত আরও সংবাদ