মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা জোরদারে যৌথ বাহিনীর মহড়া

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা জোরদারে যৌথ বাহিনীর মহড়া

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারে যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে মৌলভীবাজার শহরের সাইফুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে এ মহড়া আয়োজন করা হয়।

মহড়ায় একটি আদর্শ ভোটকেন্দ্রের দৃশ্যপট তুলে ধরে ভোটগ্রহণ চলাকালে দুর্বৃত্তদের অনুপ্রবেশ, ভোটে বাধা প্রদান, ব্যালট বাক্স ছিনতাই এবং হঠাৎ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির মতো বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতি প্রদর্শন করা হয়। একই সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও তাৎক্ষণিক কার্যক্রম উপস্থাপন করা হয়।

মহড়ার অংশ হিসেবে ভোটকেন্দ্রে দায়িত্বরত সদস্যের বডিওর্ন ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুমে লাইভ বার্তা পাঠানো, কন্ট্রোল রুমের নির্দেশনায় মোবাইল টিম ও স্ট্রাইকিং টিমের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং সেনাবাহিনী, বিজিবি, র‍্যাবসহ অন্যান্য বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে স্বল্পতম সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া প্রদর্শন করা হয়। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে লাঠিচার্জ, গ্যাসগান ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের কৌশলও মহড়ায় দেখানো হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিলাল হোসেন বলেন, “নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা কঠোর হাতে দমন করা হবে।”

Manual6 Ad Code

মহড়ায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ সাব্বির সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেনসহ সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্তৃপক্ষ জানান, এই মহড়ার মাধ্যমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তব পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা আরও জোরদার করা হবে।

Manual1 Ad Code