শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ : শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত সদস্যরা।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বেলা পৌনে ১১টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে।

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিতদের শপথই আগে পড়ানো হলো।

Manual2 Ad Code