সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০২ মার্চ ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসাবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা জি কে গউছ।
সোমবার (২ মার্চ ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জি কে গউছ ছাড়া আরও ৫ জনকে হুইপ হিসাবে নিয়োগ দেওয়া হযেছে। তারা হলেন- খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন (নিজাম)।
আর চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি