সংসদে রাজাকারদের নামে শোক প্রস্তাব পাঠ করার তীব্র নিন্দা ছাত্র ইউনিয়নের

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬

সংসদে রাজাকারদের নামে শোক প্রস্তাব পাঠ করার তীব্র নিন্দা ছাত্র ইউনিয়নের

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১২ মার্চ ২০২৬ : গণ-অভ্যুত্থান পরবর্তী প্রথম সংসদ অধিবেশনে রাজাকারদের নামে শোক প্রস্তাব পাঠ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

Manual8 Ad Code

আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দায় চঞ্চল এবং সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা ছিল একটি গণতান্ত্রিক রুপান্তর, যা আমরা রক্ত দিয়ে কিনেছি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী পরাজিত শক্তিকে নানা উপায় পুনর্বাসিত করার প্রবণতা আমরা ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে বারবার দেখেছি। ২০২৬ সালের জাতীয় নির্বাচন পরবর্তী প্রথম সংসদ অধিবেশনে রাজাকারদের নামে শোক প্রস্তাব আনা শুধু সেই প্রবণতারই অংশ নয়, বরং ‘৭১ এর স্বাধীনতাকামী ও ‘২৪ এর গণতন্ত্রকামী শহীদদের সঙ্গে চূড়ান্ত প্রতারণার সামিল। নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করা বিএনপির চিফ হুইপের পক্ষ থেকে এই শোক প্রস্তাবনা এসেছে, যার মাধ্যমে মুক্তিযুদ্ধকে চূড়ান্তভাবে অপমান ও অবমাননা করা হলো।

Manual3 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, যারা বাংলাদেশের জন্মকে স্বীকার করেনি, মহান মুক্তিযুদ্ধে যারা গণহত্যা, অগ্নিসংযোগ এবং গণধর্ষণের মতো ঘটনায় সরাসরি পাকিস্তানি বাহিনীর প্রধান সহচর ছিলো, তাদের নামে সংসদে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব পাঠ করার মাধ্যমে গণহত্যাকারীদের পুনর্বাসনের পথকে সহজ করা হলো। অবিলম্বে সংসদের শোকপ্রস্তাব থেকে রাজাকারদের নাম এক্সপাঞ্জ করে মহান মুক্তিযুদ্ধের সাথে করা এই প্রতারণার জন্য সংসদ সদস্যদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।