যুদ্ধাপরাধীদের নামে সংসদে শোক প্রস্তাব গ্রহণ, গণহত্যার দায়মুক্ত করার নিন্দা ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৬

যুদ্ধাপরাধীদের নামে সংসদে শোক প্রস্তাব গ্রহণ, গণহত্যার দায়মুক্ত করার নিন্দা ওয়ার্কার্স পার্টির

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৪ মার্চ ২০২৬ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটবুরোর এক বিবৃতিতে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদের ১ম অধিবেশনে দন্ডপ্রাপ্ত মৃত যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব আনয়ন এবং প্রস্তাব গ্রহনের মধ্যে দিয়ে এদেশের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ সহ লাখো মা-বোনের সম্ভম ও মুক্তিকামী মানুষের ত্যাগের সংগে বিশ্বাস ঘাতকতা; সর্বোপরি মুক্তিযুদ্ধে গণহত্যাকে অস্বীকার করা ও গণহত্যাকারীদের ইতিহাসের দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রর্দশন করা হয়েছে।”

Manual4 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহবায়ক কমরেড মোস্তফা আলমগীর রতন স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এ বিবৃতিতে আরও বলা হয়, “নতুন সরকারের প্রধান দলটি ভোটের পূর্বে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার অঙ্গীকার করে যুদ্ধাপরাধিদের পরাজিত করতে জনগণের সামনে প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু পার্লামেন্টের প্রথম অধিবেশনে নজীরবিহীনভাবে গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের মহান সংসদে শোক প্রস্তাব নাম লিপিবদ্ধ করার এক গর্হিত অন্যায় করে ইতিহাসের কাছে অপরাধী হয়ে গেলেন।”

Manual2 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহান সংসদে মুক্তিযুদ্ধের ইতিহাসের পরম্পরা সত্যটি ঠিক রাখতে শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম এক্সপাঞ্জ করার জোর দাবী জানান।