ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে সভাপতি-সম্পাদক পদে আ.লীগ সমর্থিতরা বিজয়ী

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া বার নির্বাচনে সভাপতি-সম্পাদক পদে আ.লীগ সমর্থিতরা বিজয়ী

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া, ১৬ মার্চ ২০২৬ : ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বিজয়ী হয়েছেন। একই সঙ্গে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

Manual5 Ad Code

রোববার দিবাগত রাতে (১৬ মার্চ ২০২৬) ভোট গণনা শেষে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান বাবুল। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান, যিনি পেয়েছেন ৩১২ ভোট।

Manual8 Ad Code

সাধারণ সম্পাদক পদে ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ কে এম মো. আবদুল হাই। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা। তার প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহসভাপতি মো. আনিসুর রহমান মনজু পেয়েছেন ২১৫ ভোট।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। তবে ভোট গণনার সময় ব্যালট পেপার ও কাউন্টারফয়েলের নম্বর না মেলার অভিযোগ ওঠায় ভোট গণনা স্থগিত করা হয়।

পরে নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার রাত সাড়ে ৮টার দিকে পুনরায় ভোট গণনা শুরু হয় এবং প্রায় পাঁচ ঘণ্টা পর রাত পৌনে ২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
সমিতির মোট ভোটার ৬৮৯ জন। এর মধ্যে ৬৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন— সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ কবির, সহসভাপতি মো. আবদুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. জাকির হোসেন, লাইব্রেরি ও ব্যবস্থাপনা সম্পাদক মো. জসিম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু সালেহ মোহাম্মদ ফাহাদ, কল্যাণ ও সংস্কৃতি সম্পাদক মো. রাকিব হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বেগম, নিরীক্ষক মোহাম্মদ আল মামুন এবং কার্যনির্বাহী সদস্য মো. ফোরকান উদ্দিন, মো. রেজাউল করিম, মোহাম্মদউল্লাহ ও মো. আল আমিন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ