বার কাউন্সিলে এনরোলমেন্ট: অ্যাডভোকেট আশিক নেওয়াজ রাসেদকে প্রেসক্লাবের অভিনন্দন

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬

বার কাউন্সিলে এনরোলমেন্ট: অ্যাডভোকেট আশিক নেওয়াজ রাসেদকে প্রেসক্লাবের অভিনন্দন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | লক্ষ্মীপুর, ১৭ মার্চ ২০২৬ : বাংলাদেশ বার কাউন্সিলের সকল স্তরের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে এনরোলমেন্ট লাভ করায় আশিক নেওয়াজ রাসেদকে বাংলাদেশ প্রেসক্লাব, লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল বলেন, “বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এবং আইনজীবী হিসেবে সনদ লাভ শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং লক্ষ্মীপুর জেলার জন্যও গৌরবের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, আশিক নেওয়াজ রাসেদ তার মেধা, সততা ও পেশাগত দক্ষতার মাধ্যমে আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।”

অ্যাডভোকেট হিসেবে সনদ প্রাপ্ত আশিক নেওয়াজ রাসেদ একটি সুপ্রতিষ্ঠিত আইনজীবী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রবীণ রাজনীতিবিদ ও লক্ষ্মীপুর জেলা বার অ্যাসোসিয়েশনের চারবারের সফল সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামানের দৌহিত্র। এছাড়া তিনি লক্ষ্মীপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী ইসমাইল হোসেন (নিজাম)-এর ভাতিজা। পারিবারিকভাবে আইন পেশার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা থাকায় ছোটবেলা থেকেই এ পেশার প্রতি তার আগ্রহ তৈরি হয়।

Manual6 Ad Code

তার পিতা বেলায়েত হোসেন বাহার ও মাতা রোকসানা আক্তার। তিনি লক্ষ্মীপুর জেলার পশ্চিম লক্ষ্মীপুর দালাল বাজার এলাকার ৩ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।

Manual8 Ad Code

নিজের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট হিসেবে সনদ প্রাপ্ত আশিক নেওয়াজ রাসেদ বলেন, “আমার দাদা ও জ্যাঠা এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের অনুপ্রেরণায় আমি আইন পেশায় আসার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”

তিনি আরও বলেন, “আমি এই পেশাকে শুধু পেশা হিসেবে নয়, বরং মানুষের সেবার একটি মাধ্যম হিসেবে দেখি। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আমি কাজ করতে চাই। তাদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা প্রদান করাই আমার প্রধান লক্ষ্য।”

Manual2 Ad Code

তিনি সবার কাছে দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একজন মানবিক ও ন্যায়পরায়ণ আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

Manual5 Ad Code