ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হলেন এড. নুরুল ইসলাম সুজন

প্রকাশিত: ৩:৩০ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হলেন এড. নুরুল ইসলাম সুজন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) | ১৮ মার্চ ২০২৬ : বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো. নুরুল ইসলাম সুজন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ কার্যবর্ষের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

Manual6 Ad Code

এশিয়ার অন্যতম বৃহৎ ট্যাক্স আইনজীবীদের সংগঠন হিসেবে পরিচিত এই অ্যাসোসিয়েশনে তার এই মনোনয়ন আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

Manual4 Ad Code

এডভোকেট নুরুল ইসলাম সুজন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকীর পুত্র। তার এ অর্জনে শ্রীমঙ্গলবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

আইন পেশায় ইতোমধ্যে দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখা সুজনের এই সাফল্যকে স্থানীয়রা শ্রীমঙ্গলের জন্য গৌরবজনক অর্জন হিসেবে উল্লেখ করেছেন। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় তারা আশা প্রকাশ করে বলেন, সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে এডভোকেট সুজন ভবিষ্যতে আরও পেশাদারিত্বের পরিচয় দেবেন এবং দেশের আইন অঙ্গনে তাৎপর্যপূর্ণ অবদান রাখবেন।

Manual3 Ad Code

এদিকে শুভানুধ্যায়ীরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে তিনি শ্রীমঙ্গলসহ দেশের সুনাম আরও বৃদ্ধি করবেন—এটাই সকলের প্রত্যাশা।

Manual7 Ad Code