৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ সব হত্যার বিচার হবে: আইজিপি

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৬

৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ সব হত্যার বিচার হবে: আইজিপি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী, ২৭ মার্চ ২০২৬ : ৫ আগস্টের আগে ও পরে সংঘটিত পুলিশ সদস্য হত্যাসহ সব ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির।

Manual2 Ad Code

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংবাদকর্মীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।

পুলিশ সদস্য হত্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “শুধু পুলিশ নয়, এ সময়ে অনেক সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। এসব ঘটনার ক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Manual1 Ad Code

তিনি আরও বলেন, ছোটখাটো বিষয়েও তরুণদের রাস্তায় নেমে অবরোধ করা উচিত নয়, কারণ এতে সামগ্রিকভাবে জনদুর্ভোগ বাড়ে।

Manual3 Ad Code

আইজিপি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠাই পুলিশের মূল লক্ষ্য। বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও স্থিতিশীল আইনশৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এতে পুলিশের ভূমিকা মুখ্য।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচন দেশের ইতিহাসে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হয়েছে।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক। এ বিষয়ে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে এবং তরুণ সমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ শাহজাহান এবং ড. জিল্লুর রহমান।

এদিকে, শনিবার (২৮ মার্চ) সকালে সারদা পুলিশ একাডেমি-তে শিক্ষানবীশ এএসপি কর্মকর্তাদের শিক্ষা সমাপনী পাসিং আউট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আইজিপির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সালাহউদ্দিন আহমদ।

Manual7 Ad Code