ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেতা ছোটন মাহমুদ গ্রেফতার, দেশব্যাপী নিন্দা ও মুক্তির দাবি

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেতা ছোটন মাহমুদ গ্রেফতার, দেশব্যাপী নিন্দা ও মুক্তির দাবি

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ মার্চ ২০২৬ : বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেতা এবং কক্সবাজারের প্রগতিশীল আন্দোলনের পরিচিত মুখ ছোটন মাহমুদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার গ্রেফতারের খবরে দেশব্যাপী প্রগতিশীল, গণতান্ত্রিক ও বাম ঘরানার রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

Manual6 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছোটন মাহমুদের গ্রেফতারকে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, একজন প্রগতিশীল ছাত্রনেতাকে গ্রেফতার করে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এক বিবৃতিতে ছোটন মাহমুদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেতা ছোটন মাহমুদ দীর্ঘদিন ধরে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, শিক্ষা অধিকার ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সাথে যুক্ত। তাকে গ্রেফতার করা গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করার শামিল। আমরা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”

Manual6 Ad Code

তিনি আরও বলেন, দেশে ভিন্নমত দমন, গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের সংস্কৃতি বন্ধ করতে হবে এবং রাজনৈতিক কারণে গ্রেফতার হওয়া সকল নেতাকর্মীর মুক্তি দিতে হবে।

এদিকে ছাত্র মৈত্রীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা জানিয়েছেন, ছোটন মাহমুদের মুক্তির দাবিতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে। তারা বলেন, অবিলম্বে মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Manual4 Ad Code

প্রগতিশীল ছাত্র, যুব, শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, “ছোটন মাহমুদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তবে তা আইনগত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার করতে হবে। কিন্তু গ্রেফতার করে হয়রানি বা আন্দোলন দমনের চেষ্টা করা হলে তা দেশের গণতান্ত্রিক শক্তি মেনে নেবে না।”

নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্রনেতা ছোটন মাহমুদের নিঃশর্ত মুক্তি এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

Manual3 Ad Code