প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল শিশু আরিফুলের

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬

প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল শিশু আরিফুলের

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঝিনাইদহ, ০৩ এপ্রিল ২০২৬ : ঝিনাইদহে প্রাইভেট কারের ধাক্কায় আরিফুল ইসলাম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছোট ভাই আবির।

Manual7 Ad Code

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকেলে শহরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের ভুটিয়ারগাতি এলাকার আমিরুল মুন্সীর দুই ছেলে আরিফুল ও আবির ঝিনাইদহ বাস টার্মিনাল বাইপাস সড়কের পাশে খেলা করছিল।

সে সময় জাগরনী অফিসের সামনে দিয়ে মহাসড়ক পার হতে গেলে টার্মিনাল থেকে বাইপাসগামী একটি প্রাইভেট কার শিশু দুজনকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হলে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যায় আরিফুল। আহত শিশু আবির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Manual6 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি সামছুল আরেফিন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code