সাংবাদিকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬

সাংবাদিকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কেরানীগঞ্জ (ঢাকা), ০৩ এপ্রিল ২০২৬ : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিবেদক রাকিব মোল্লার (২৪) বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোর চক্রটি তার পরিবারের নগদ টাকাসহ স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

Manual3 Ad Code

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে রাকিব মোল্লা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী রাকিব মোল্লা বলেন, আমি পরিবার-পরিজন নিয়ে হাসনাবাদ আবাসিক এলাকার একটি বাড়ির পঞ্চম তলায় পরিবার নিয়ে বসবাস করে আসছি। সপ্তাহখানেক ধরে মা গ্রামের বাড়িতে থাকায় বাসায় একাই বসবাস করে আসছিলাম। শুক্রবার সকাল ১১টার দিকে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হই। দুপুর প্রায় ২টার দিকে বাসায় ফিরে দেখতে পাই, বাসার প্রধান ফটকের তালা ভাঙা ও দরজা খোলা।

Manual2 Ad Code

পরে ঘরে ঢুকে দেখি, মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। আর কাঠের ওয়ারড্রবের ড্রয়ার ও আলমারি খোলা অবস্থায় রয়েছে।

এসময় খুঁজে দেখি, মায়ের ৮ ভরি স্বর্ণালংকার (আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা) ও নগদ ৫ লাখ তিন হাজার টাকা চুরি হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তরা সব নিয়ে গেছে। এই ক্ষতি আমাদের জন্য অপূরণীয়।

তিনি আরো বলেন, ঈদের কয়েক দিন আগে বাড়ির মালিক নিরাপত্তা প্রহরীকে চাকরিচ্যুত করেন। বাড়ির সিসিটিভি ক্যামেরা যাচাই করে দেখতে পাই, গত এক মাসের কোনো ফুটেজ সংরক্ষিত নেই। বিষয়টি আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে।

Manual2 Ad Code

রাকিব মোল্লা বলেন, চুরির ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করেছি।

Manual8 Ad Code

আশা করছি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তার করবেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ