অহনা রেজার শুভ জন্মদিন!

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

অহনা রেজার শুভ জন্মদিন!

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার | ঢাকা, ০৪ এপ্রিল ২০২৬ : অহনা রেজার জন্মদিন উপলক্ষে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। এ উপলক্ষে কমরেড মহসিন রেজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তাঁর অনুভূতি প্রকাশ করেছেন, যা ইতোমধ্যে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।

ফেসবুক পোস্টে মহসিন রেজা লিখেছেন, ১৯৯৬ সালের মে মাসে তাদের মা হঠাৎ করেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। এতে পুরো পরিবার অসহায় হয়ে পড়ে। সে সময় ছোট ভাই মাহির বড় হচ্ছিল, পরিবারে ছিল গভীর শূন্যতা। ঠিক এমন সময় আজকের এই দিনে তাদের পরিবারে জন্ম নেয় অহনা। পরিবারের সবাই তখন বলেছিলেন, তাদের মা যেন আবার ফিরে এসেছেন।

তিনি আরও লেখেন, ছোট্ট সেই অহনা আজ অনেক বড় হয়েছে। আদর, ভালোবাসা, দায়িত্ববোধ ও শাসনে তিনি যেন তাদের মায়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। পরিবারে সবার কাছে তিনি এখন মা-সম।

Manual4 Ad Code

মহসিন রেজা তাঁর পোস্টের শেষে লিখেছেন, “আজ আমার মা অহনা রেজার শুভ জন্মদিন।”

Manual3 Ad Code

অহনা রেজার জন্মদিন উপলক্ষে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ