সিলেট ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ এপ্রিল ২০২৬ : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (৫ এপ্রিল ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।
আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী রিদওয়ান হোসেন রবিন।
মামলার সূত্রে জানা যায়, আয়েশা আতিক নামের এক নারীর সঙ্গে পরিবারের অগোচরে বিবাহবন্ধনে আবদ্ধ হন আহসান হাবিব। পরবর্তীতে অন্তঃসত্ত্বা হওয়ার পর তিনি স্বামীর পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন।
অভিযোগে বলা হয়, সম্পর্কের অবনতির এক পর্যায়ে আয়েশাকে মানসিক নির্যাতন করা হয় এবং দুগ্ধপোষ্য সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ সময় তার ব্যক্তিগত মূল্যবান সামগ্রী আটকে রাখার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করলে বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি