শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও আউশ বীজ বিতরণ শুরু

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

শ্রীমঙ্গলে ৬ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও আউশ বীজ বিতরণ শুরু

Manual4 Ad Code

মো. আফজল হোসেইন, নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৪ এপ্রিল ২০২৬ : ​মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের আওতায় উপজেলার মোট ৬ হাজার ২০০ জন কৃষক-কৃষাণীকে পর্যায়ক্রমে সার ও বীজ সহায়তা প্রদান করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) বিকেল ৪টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির অনুমোদনে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের হাতে প্রতিজনকে ১০ কেজি সার এবং আউশ ধানের উন্নতমানের বীজ তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধান অতিথি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, কৃষিকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, কৃষি খাতে ভর্তুকি প্রদান, উন্নতমানের বীজ সরবরাহ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করে তোলা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকায় কৃষি উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

বক্তব্যকালে তিনি সম্প্রতি কমলগঞ্জে সাংবাদিকদের নিয়ে অসাবধানতাবশত করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং তা প্রত্যাহার করে নেন। পাশাপাশি তিনি এলাকার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মহিউদ্দিন আলমগীর। এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, সিন্দুরখান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মকসুদ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আবু জাফর সালাউদ্দীনসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Manual8 Ad Code

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ প্রণোদনা কর্মসূচির আওতায় নির্বাচিত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের মাধ্যমে আউশ ধানের আবাদ বাড়ানো এবং উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে স্থানীয় কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং তারা অধিক লাভবান হবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

স্থানীয় কৃষকরা জানান, বিনামূল্যে কৃষি উপকরণ পাওয়ায় তারা উৎসাহিত হয়েছেন এবং আসন্ন মৌসুমে আউশ চাষে আগ্রহ আরও বৃদ্ধি পাবে। তারা এ ধরনের সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।

Manual1 Ad Code

সংশ্লিষ্টদের মতে, সরকারের এই উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual5 Ad Code