আদিবাসী সাঁওতালদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬

আদিবাসী সাঁওতালদের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ এপ্রিল ২০২৬ : সাহেবগঞ্জ-বাগদাফার্মের জমি ফেরতের দাবিতে আন্দোলনরত আদিবাসী সাঁওতালদের উপর হামলার ঘটনা ঘটনায় নারীসহ সাতজন আহত হয়েছে। গত ১২ এপ্রিল (রবিবার) কৃষিজমি সুরক্ষা আইনের আওতায় সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি ফেরত এবং তিন সাঁওতাল হত্যার বিচারের দাবিতে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডাঃ ফিলিমন বাস্কে এর নেতৃত্বের পূর্বনির্ধারিত কর্মসূচিতে হামলায় শিউলী মার্ডি, মামলী হাঁসদা ও লুকাস মূর্মূসহ সাতজন আহত হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ।

Manual1 Ad Code

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কি ও সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান বলেন, আদিবাসীদের নির্ধারিত কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলার ফলে সেখানকার আদিবাসীরা চরম নিপত্তাহীনতার মধ্যে বসবাস করছে।

জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বিভূতী ভূষণ মাহাতো কর্তৃক স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে আরও বলা হয়, সাহেবগঞ্জ-বাগদাফার্মের জমি ফেরতের দাবিতে দীর্ঘদিন দেখে সেখানকার আদিবাসী ও বাঙালিরা আন্দোলন করে আসছে। কমিটির ধারাবাহিক নির্ধারিত কর্মসূচিতে হামলা করে আদিবাসীদের আন্দোলন বন্ধ করার পায়তারা চালাচ্ছে ভূমিদস্যুরা। আদিবাসীদের উপর হামলায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ