রাজবাড়ীতে বহুমুখী পাটপণ্যের উৎকর্ষতা নিয়ে পাঁচদিনের কর্মশালা শুরু

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬

রাজবাড়ীতে বহুমুখী পাটপণ্যের উৎকর্ষতা নিয়ে পাঁচদিনের কর্মশালা শুরু

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | রাজবাড়ী, ১৯ এপ্রিল ২০২৬ : রাজবাড়ীতে আজ বহুমুখী পাটপণ্য উৎকর্ষতা (ডিজাইন, ডাইন, কার্টিং, সিইউং, বিপণন) বিষয়ক পাঁচদিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ জুট মিল এসোসিয়েশন ও বিজনেস প্রমোশন কাউন্সিলের আয়োজনে জেলা সদরের উড়াকান্ডা গোল্ডেন জুট প্রডাক্টের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা পারভিন এ কর্মশালার উদ্বোধন করেন।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন জুট প্রডাক্টের স্বত্বাধিকারী আ. হাকিম, সাবেক সচিব বাবুল চন্দ্র দে এবং মিলের জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম।

কর্মশালায় পাটের বহুমুখী ব্যবহার, পাটের পণ্য উৎপাদনের কৌশল, পণ্যের ডিজাইন, ডাইং, কাটিং, সেলাই (সিইউং) এবং বিপণন পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

Manual7 Ad Code

৩০ জন কর্মজীবী সদস্যসহ নারী-পুরুষ এ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

Manual3 Ad Code

পাট ছাড়াও অন্যান্য পণ্যের কাঁচামালের ব্যবহার বিশেষ করে হোগলা পাতা, গোলপাতা, কচুরিপানা ও খড়সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদন বিষয়ে আলোচনা করা হয়।

Manual3 Ad Code