লাজে মরিমরি অবস্থা!

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

লাজে মরিমরি অবস্থা!

Manual5 Ad Code

তানিয়া সুলতানা |

রিংগোর সাথে পরকীয়া প্রেম করেছিলেন শমী কায়সার। (শমী কায়সার আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী।) যাদের আমরা আইকোন হিসেবে দেখি, তাদের কাছ থেকে কী শিখতে পারি?

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সব কাহিনী শুনি! ফেসবুক জুড়ে মিমো এবং সুদ্বীপ ষাঁড়ের যে ঘটনা দেখছি ,পড়ছি আজ দুদিন ধরে। আসিফ নজরুলের ছাত্রীর সাথে ফোনালাপ শুনলাম।
জ্বর নিয়েও ঝড় তুলেছিলেন শিক্ষক আসিফ নজরুল ছাত্রীর সাথে। আহা…!

আমাদের শিক্ষা ব্যবস্থা কত উন্নত হয়েছে! যে দেশে সেক্স এডুকেশন নিষিদ্ধ অভিভাবক-শিক্ষকদের বই থেকে শিক্ষার্থীদের পড়াতে লাজে মরিমরি অবস্থা!
সেই দেশে বিশ্ববিদ্যালয়ে উঠে শুধু নয়, মাধ্যমিক স্কুল থেকে শুরু করে মাদ্রাসায় পর্যন্ত ছেলে-মেয়েরা শিক্ষকদের কাছে কাপড় খুলে যৌন বিষয়ে লেখা- পড়া করে যাচ্ছে অনায়াসে ! হাউ ফানি…!
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে কথা…! তেনারা যা বলেন, যা করেন তাহাই আদর্শ!! আহা…!
সবিনয়ে শিরোধার্য…।????

বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষকরাও পিছিয়ে নেই এমন ঘটনা থেকে। ছাত্রদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে, ছাত্রদের পরীক্ষার খাতায় মার্কস বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি পায় অনেক ছাত্র আছে এমন।
এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি।

গোপন অনেক ঘটনা ঘটে যাচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠে, যা প্রকাশ পেলে এই সমাজের নৈতিকতার যে আলগা বাঁধন তা ঝরঝর করে খুলে পড়বে।

পুরুষ শিক্ষার্থীরা সাময়িক উত্তেজনার আনন্দ ঝেড়ে ফেলতে পারে সহজেই। নারীরা পারে না। নারীর শারীরিক মানসিক উত্তেজনা বয়ে বেড়াতে পারে দীর্ঘ সময় ধরে। এই প্রবৃত্তি মানুষের প্রকৃতিগত ভাবেই পাওয়া।

খুব কম পুরুষ আছেন, একজন নারীতে আসক্ত থাকেন। আর তাই কখনো শোনা যায়নি যে, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষকের যৌন লালসার শিকার হয়ে ছাত্রের আত্মহত্যা। ছাত্ররা এটিকে উপভোগ করে। কিন্ত মুশকিল হলো মেয়েদের নিয়ে, এরা শরীর- মন একজনকে দিয়েই বসে থাকে।

মন আর শরীরকে এক সাথে রাখলেই বিপাকে পড়তে হবে বাপু।

Manual5 Ad Code

আমি কয়েকমাস আগে একটা মানুষের কাছে শুনেছিলাম, তার লুইচ্চা বন্ধু সম্পর্কে। মেয়েদের নিয়ে সেই লুইচ্চা বন্ধুর ধারনা, “বাইরে যে মেয়েদের তিনি ভোগ করেন, তা হলো এপেটাইজার। আর ঘরের বউ হলো মেইন ডিস।” কথিত সেই পুরুষ নিজেকে ফ্যামিনিস্ট দাবী করেন!
অথচ, নারীকে খাদ্যদ্রব্য ছাড়া আর কিছুই তিনি ভাবতে পারেন নাই!

যাই হোক, লেখাকে দীর্ঘ করতে চাই না। দীর্ঘ  লেখা কেউ পড়ে না। প্রয়াত গায়ক সুবীর নন্দীর সেই জনপ্রিয় গানটি মনে পড়ে সবসময়ই আমার।
আমি গুনগুন করে প্রায়ই গাইতে থাকি।
“পৃথিবীতে প্রেম বলে কিছু নেই।”

তাই মাইয়ারা তোমাগো কইতে চাই , শরীর আর মন আলাদা রাইখা পুরুষের সাথে মেলামেশা করবা। পুরুষের বলা প্রশংসা উপভোগ করবা, কিন্ত সহজেই তাদের প্রেমের জালে জড়াইবা না।

উচ্চ শিক্ষিত, সুদর্শন পুরুষ হইলেই যে সে ভালা হইবো এমন কোনো কথা নাই। যদি কোনো পুরুষের
এক্সট্রা কারিকুলার জানা থাকে, তবে তো সেই পুরুষ লুইচ্চামির ষোলোকলা পূর্ণ করতে পারে।
এক্সট্রা কারিকুলারের ঝলক দেখানোর লাইগে রাইত- বিরাত ফোন দিয়া মহিলাদের পাগল করে!

Manual3 Ad Code

যাই হোক, কেউ অর্থের ঝলক দেখায়। কেউ নিজের গুয়ামারা গুণের ঝলক দেখায়। আবার কেউ অসহায়ত্বের কেচ্ছা শোনায়। একেকজনের একেক পথে প্রেম আদায়ের কৌশল।
কিন্ত…, “পৃথিবীতে প্রেম বলে কিছু নেই।”

#

তানিয়া সুলতানা
কথাসাহিত্যিক ও লেখক।

Manual8 Ad Code

২৯ এপ্রিল ২০২৬

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ