বিশ্ব মা দিবস উপলক্ষে বন্ধুসভার আয়োজন: স্মৃতিগদ্য লিখতে পারেন আপনিও!

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৬

বিশ্ব মা দিবস উপলক্ষে বন্ধুসভার আয়োজন: স্মৃতিগদ্য লিখতে পারেন আপনিও!

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৩ মে ২০২৬ : আগামী ১০ মে বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করেছে বন্ধুসভা ডটকম। দিনটি সামনে রেখে পাঠকদের জন্য ‘মাকে নিয়ে লিখুন’ শীর্ষক একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজনের মাধ্যমে মায়ের সঙ্গে সন্তানের মধুর মুহূর্ত, সুখ–দুঃখ, ত্যাগ, সংগ্রাম ও ভালোবাসার নানা গল্প উঠে আসবে লেখায়।

Manual8 Ad Code

আয়োজকরা জানিয়েছেন, প্রত্যেক সন্তানের জীবনেই মাকে ঘিরে থাকে অসংখ্য স্মৃতি ও অনুভূতি। অনেকের স্বপ্নপূরণের পেছনে মায়ের ত্যাগ, আবার মায়ের স্বপ্ন পূরণে সন্তানের চেষ্টার গল্পও কম নয়। এমন বাস্তব অভিজ্ঞতা, স্মৃতি ও আবেগ নিয়ে সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে ফিচার বা স্মৃতিগদ্য লিখে পাঠানো যাবে।

Manual1 Ad Code

লেখার সঙ্গে মায়ের সঙ্গে তোলা একটি ছবি সংযুক্ত করে পাঠাতে হবে বন্ধুসভার নির্ধারিত ইমেইল ঠিকানায়।

Manual7 Ad Code

নির্বাচিত লেখাগুলো বিশ্ব মা দিবসে বন্ধুসভার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও গ্রুপে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

লেখা পাঠানোর শেষ সময় আগামী ৮ মে ২০২৬।

ইমেইল: bondhushava@prothomalo.com

মা দিবসকে কেন্দ্র করে এমন উদ্যোগ পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছেন আয়োজকরা। মাকে নিয়ে না বলা গল্পগুলো তুলে ধরার এ আয়োজন আবেগ ও ভালোবাসার এক অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ