তরুণ কবি ও লেখক পুরস্কার প্রদান করবে মাসিক সাহিত্যপত্র কালি ও কলম

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

তরুণ কবি ও লেখক পুরস্কার প্রদান করবে মাসিক সাহিত্যপত্র কালি ও কলম

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৪ মে ২০২৬ : দেশের তরুণ লেখকদের সাহিত্যচর্চাকে উৎসাহিত ও গতিশীল করতে আবারও ঘোষণা করা হয়েছে সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই সাহিত্য পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে বই আহ্বান করেছে মাসিক সাহিত্যপত্র কালি ও কলম।

২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে প্রবর্তিত এই পুরস্কারটি ইতোমধ্যে দেশের তরুণ সাহিত্যিকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, ২০২৪ সাল পর্যন্ত মোট ৬৭ জন তরুণ কবি ও লেখক এই সম্মাননায় ভূষিত হয়েছেন। শুরুতে পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা থাকলেও ২০২২ সাল থেকে তা বাড়িয়ে দুই লক্ষ টাকা করা হয়েছে, যা বর্তমানে তরুণ লেখকদের জন্য দেশের সর্বোচ্চ অর্থমূল্যের সাহিত্য পুরস্কার হিসেবে বিবেচিত।

Manual6 Ad Code

এবারও সাহিত্যের পাঁচটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে—কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ-গবেষণা ও নাটক, মুক্তিযুদ্ধ ও বিপ্লব, এবং শিশু-কিশোর সাহিত্য। প্রতিটি বিভাগে প্রকাশিত শ্রেষ্ঠ মৌলিক গ্রন্থকে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে।

পুরস্কারের জন্য আবেদন করতে হলে লেখকের বয়স বই প্রকাশের সময় ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে বিদেশে বসবাসরত বাংলাদেশি লেখকেরাও এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। জমা দেওয়া বইটি অবশ্যই ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুনের মধ্যে প্রকাশিত প্রথম সংস্করণের মৌলিক গ্রন্থ হতে হবে।

Manual4 Ad Code

আবেদনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। বইয়ের সঙ্গে লেখকের জাতীয় পরিচয়পত্র বা সমমানের বয়স প্রমাণপত্রের অনুলিপি এবং একটি ঘোষণাপত্র জমা দিতে হবে, যেখানে বইটির মৌলিকতা ও লেখকের যোগ্যতা নিশ্চিত করা থাকবে।

আয়োজক কর্তৃপক্ষ বিশেষভাবে উল্লেখ করেছে, কোনো বই যদি অন্য কোনো গ্রন্থের অনুকরণে বা আংশিক অনুসরণে রচিত হয় কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সম্পূর্ণ বা আংশিকভাবে তৈরি বলে প্রমাণিত হয়, তবে সেটি যেকোনো পর্যায়ে বাতিল করা হবে এবং প্রয়োজনে পুরস্কার প্রত্যাহার করা হবে। এছাড়া বাছাই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লেখা বই এবং পূর্বে এই পুরস্কারপ্রাপ্তদের নতুন করে অংশগ্রহণের সুযোগ নেই।

বই জমা দেওয়ার জন্য প্রথমে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের পর পাঁচ কপি বই কালি ও কলম দফতরে ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। সরাসরি জমা দেওয়ার সময় নির্ধারিত রয়েছে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। ডাকযোগে পাঠানোর ক্ষেত্রে খামের ওপর স্পষ্টভাবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’ উল্লেখ করতে হবে।

বই জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে ২০২৬। চূড়ান্ত বাছাই শেষে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছে আয়োজকরা।

Manual8 Ad Code

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অবস্থিত কালি ও কলম দফতর থেকে প্রকাশিত এই আহ্বান তরুণ সাহিত্যিকদের মধ্যে নতুন করে সৃষ্টিশীলতা ও প্রতিযোগিতার আগ্রহ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাহিত্য, শিল্প ও সংস্কৃতিভিত্তিক এই মাসিক পত্রিকাটি দীর্ঘদিন ধরে দেশের সাহিত্য অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিস্তারিতঃ https://shorturl.at/Cxqjd

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ