এমসি কলেজ উচ্চমাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কাল

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

এমসি কলেজ উচ্চমাধ্যমিক পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কাল

Manual5 Ad Code

সৈয়দা হাজেরা সুলতানা, নিজস্ব প্রতিবেদক | সিলেট, ০৫ মে ২০২৬ : সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজে আগামীকাল বুধবার (৬ মে ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য বিতর্ক প্রতিযোগিতা।

মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটি (এমসিডিএস) আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Manual1 Ad Code

আয়োজক সূত্রে জানা যায়, উচ্চমাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিতর্কের মাধ্যমে যুক্তি, বিশ্লেষণী ক্ষমতা ও সমসাময়িক বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চা ও মতপ্রকাশের দক্ষতা বিকাশেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে মুরারিচাঁদ কলেজের একাডেমিক কাম হল পরীক্ষা ভবনে, দুপুর ১২টা থেকে।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশগ্রহণকারী দলগুলো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের যুক্তি উপস্থাপন করবে, যা উপস্থিত দর্শকদের জন্যও হবে শিক্ষণীয় ও উপভোগ্য।

Manual8 Ad Code

মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির একাধিক সদস্য জানান, প্রতিবছরের মতো এবারও তারা একটি মানসম্মত ও প্রতিযোগিতামূলক বিতর্ক আয়োজনের চেষ্টা করছেন। তারা আরও বলেন, “শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও যুক্তি উপস্থাপনের দক্ষতা বাড়াতে বিতর্কের বিকল্প নেই। আমরা আশা করছি, এবারের আয়োজন আগের চেয়েও বেশি প্রাণবন্ত হবে।”

Manual1 Ad Code

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানানো হয়েছে। আয়োজকরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আগ্রহী সকলকে উপস্থিত থেকে এ আয়োজনকে সফল করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটি দীর্ঘদিন ধরে বিতর্কচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে যুক্তিবোধ ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এবারের উচ্চমাধ্যমিক পর্যায়ের এই প্রতিযোগিতাও সেই ধারাবাহিকতারই অংশ।

এ সংক্রান্ত আরও সংবাদ