সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১০ মে ২০২৬ : শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক কাগজ ভাষাচিত্র নতুন সংখ্যার জন্য দেশজুড়ে লেখকদের কাছ থেকে লেখা আহ্বান করেছে। আগ্রহী লেখক, গবেষক, সংস্কৃতিকর্মী ও নবীন সৃজনশীল লেখকেরা বিভিন্ন বিষয়ে প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, গল্পসহ নানা ধরনের লেখা পাঠাতে পারবেন।
পত্রিকাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভাষা ও ভাষাতত্ত্ব, ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, ধর্ম ও দর্শন, স্বাস্থ্য ও চিকিৎসা, সাহিত্য, সংস্কৃতি, নাটক, থিয়েটার, চলচ্চিত্র, সংগীত, চিত্রকলা, আবৃত্তি, নৃত্য, ফটোগ্রাফি, সাংবাদিকতা, নিউ মিডিয়া, পুরাণ, ভ্রমণ ও ক্যারিয়ার বিষয়ে প্রবন্ধ বা নিবন্ধ পাঠানো যাবে।
এ ছাড়া কবিতা, ছোটগল্প, শ্রুতিনাটক, জীবনী সাহিত্য, কিশোর সাহিত্য, সাক্ষাৎকার, অনুবাদ, চলচ্চিত্র ও মঞ্চনাটক সমালোচনা এবং বুক রিভিউও গ্রহণ করা হবে।
যেকোনো বিষয়ের লেখার সর্বোচ্চ শব্দসংখ্যা নির্ধারণ করা হয়েছে ২ হাজার। আগামী ৩০ মে ২০২৬-এর মধ্যে লেখা পাঠাতে হবে।
লেখা পাঠানোর ই-মেইল ঠিকানা: bhashachitrapotrika@gmail.com
লেখা প্রকাশসংক্রান্ত যেকোনো তথ্য জানতে একই ই-মেইলে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে ভাষাচিত্র কর্তৃপক্ষ।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি