শ্রীমঙ্গল প্রেসক্লাবের কমিটি গঠন: সালাউদ্দিন আহবায়ক, রুবেল সদস্য সচিব

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কমিটি গঠন: সালাউদ্দিন আহবায়ক, রুবেল সদস্য সচিব

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৪ মে ২০২৬ : দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে ৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৪ মে ২০২৬) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিনকে আহ্বায়ক এবং দৈনিক দিনকালের প্রতিনিধি রুবেল আহম্মেদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

Manual3 Ad Code

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দৈনিক আমাদের সময়ের আবুজার রহমান বাবলা, যুগ্ম সদস্য সচিব হিসেবে খোলা কাগজের এহসান বিন মুজাহির এবং সদস্য হিসেবে দৈনিক সংগ্রামের আব্দুর রব, সময়ের আলোর শামসুল ইসলাম শামিম ও দৈনিক করতোয়ার নূর মোহাম্মদ সাগর নির্বাচিত হয়েছেন।

সভায় জানানো হয়, নবগঠিত এই অন্তর্বর্তীকালীন কমিটি দ্রুততম সময়ের মধ্যে শ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করবে। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে পরবর্তী নির্বাচনের আয়োজন করা হবে। নির্বাচন কমিশন যে তারিখ ঘোষণা করবে, সে তারিখেই প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য শাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান, ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমেদ, এম এ রকিব, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, শাহাব উদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া জুয়েল, মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ, সনেট দেব চৌধুরীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে দ্রুত একটি কার্যকর উদ্যোগ প্রয়োজন ছিল। সেই প্রয়োজন থেকেই সর্বসম্মতিক্রমে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে।

Manual8 Ad Code

নবনির্বাচিত আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন বলেন, “শ্রীমঙ্গল প্রেসক্লাব সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠনের কার্যক্রমকে পুনরুজ্জীবিত করা এবং সদস্যদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবো।”

Manual2 Ad Code

সদস্য সচিব রুবেল আহম্মেদ বলেন, “প্রেসক্লাবের ভাবমূর্তি ও কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন কমিটির মূল দায়িত্ব।”

Manual4 Ad Code

এদিকে সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৮ এর ধারা ১৪-১ (ঘ) অনুসারে নির্বাচন আয়োজনের বিষয়েও আলোচনা হয়। গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করে তাঁর নির্দেশনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা অথবা সমমর্যাদার কোনো কর্মকর্তাকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার প্রয়োজন অনুযায়ী আরও দুই সদস্য নিয়ে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন পরিচালনা করবেন। নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় সম্মানী প্রেসক্লাবের তহবিল থেকে বহন করা হবে বলেও সভায় উল্লেখ করা হয়।

সাংবাদিক মহলে নবগঠিত এই অন্তর্বর্তীকালীন কমিটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগের মাধ্যমে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে এবং একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পথ সুগম হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ