লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মে ২৯, ২০২৬

লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কমলগঞ্জ (মৌলভীবাজার), ২৯ মে ২০২৬ : সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (২৯ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Manual7 Ad Code

ঘটনার পর লাউয়াছড়া এলাকায় মালবাহী ট্রেনটি আটকা পড়ে আছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত নগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে পড়তে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি রেল বিভাগকে জানানো হয়েছে। উদ্ধারকাজ শেষ না হলে জয়ন্তিকা ট্রেনটি শ্রীমঙ্গলে আটকে পড়বে।’