চা শিল্পের উন্নয়নে এনটিসি চেয়ারম্যান মামুন রশীদকে আহ্বায়ক করে টাস্ক টিম গঠন

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

চা শিল্পের উন্নয়নে এনটিসি চেয়ারম্যান মামুন রশীদকে আহ্বায়ক করে টাস্ক টিম গঠন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ জুন ২০২৬ : ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদকে আহ্বায়ক করে বাংলাদেশ চা শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদন বৃদ্ধি, ব্র্যান্ডিং এবং রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে কৌশলপত্র প্রণয়নের জন্য টাস্ক টিম গঠন করা হয়েছে।

Manual6 Ad Code

সোমবার (৮ জুন ২০২৬) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (বিকল্প কর্মকর্তা) দিলওয়ারা আলো স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই কমিটিতে সদস্য হিসেবে আছেন— চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি; শ্যামারুখ আলম, স্বতন্ত্র পরিচালক, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, প্রাক্তন গ্রুপ ফিনান্স ডিরেক্টর, ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেড; নির্বাহী পরিচালক, সিটি টি স্টেটস লি. (১১ গার্ডেন); উপসচিব (রপ্তানি-৪), বাণিজ্য মন্ত্রণালয়; প্রতিনিধি, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট; প্রতিনিধি, বাংলাদেশ চা সংসদ; সভাপতি, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; চেয়াম্যান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি)। এছাড়া সদস্য সচিব হিসেবে থাকছেন ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের প্রতিনিধি।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে টাস্ক টিমের কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে— ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড সব সাচিবিক দায়িত্ব পালন করবে; আগামী ১ মাসের মধ্যে কৌশলপত্র প্রণয়নপূর্বক সচিব, বাণিজ্য মন্ত্রণালয় বরাবর পাঠাবে এবং প্রয়োজনে কমিটি যেকোনো সদস্য কো-অপ্ট করতে পারবে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ