এক সাম্যবাদী সত্তা : কমরেড সৈয়দ আমিরুজ্জামান

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

এক সাম্যবাদী সত্তা : কমরেড সৈয়দ আমিরুজ্জামান

Manual4 Ad Code

মৃদুলকান্তি পাল মলয় |

বিদগ্ধ বাম রাজনীতিক, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামানের বহুতলিক ভাবনাসমগ্রের
সারসংক্ষেপ ও জীবনচর্চা এবং রাজনৈতিক
ক্যারিয়ার কিংবা ভাবাদর্শ ফেসবুকের পরিমিতি
পরিসরে ব্যাখ্যা, বর্ণনা বা বিন্যস্ত করা কষ্টাসাধ্য ও কল্পনাতীত। বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত জনগোষ্ঠী
তথা শ্রমজীবি মানুষের ন্যায্য অধিকার আদায়ে জনগণের সংগ্রামে কমরেড আমিরুজ্জামান এক সদা সোচ্চার কন্ঠ।

পুঁজিবাদ নিয়ন্ত্রিত নামকাওয়াস্তের গণতন্ত্রের
এই পৃথিবীতে তিনি দীর্ঘদিন থেকেই তাঁর সংগ্রাম ও কলম শানিত রেখেছেন মানুষে মানুষে সাম্য, মৈত্রী স্থাপনে এবং একটি সুষম সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে।

Manual2 Ad Code

ধনিক, লুটেরা, সাম্রাজ্যবাদী আগ্রাসন ও পুঁজিবাদের সেবাদাস থেকে সামগ্রিক মুক্তির জন্য কৃষক, শ্রমিক ও শ্রমজীবি মেহনতি মানুষকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করতে তাঁর সংগ্রাম ও লেখনি এবং চিন্তাচেতনা অগ্রগণ্য এবং অনস্বীকার্য।

আর মাগুরছড়া গ্যাসফিল্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের উপর তাঁর রচিত তথ্যনির্ভর ”মাগুরছড়া ব্লো-আউট” গবেষণাগ্রন্থটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক আখ্যান ও দালিলিক স্মারক। আর এই গ্রন্থটি তাঁর অন্তঃস্থিত মেধার মাইলফলকও বটে।

ব্যক্তিজীবনে সদাচারী, সাদাসিধে জীবনাচরণে
অভ্যস্ত প্রগতিপথের অগ্রপথিক ও সুস্থ সংস্কৃতির
জীবন্ত মশাল আমার পরমপ্রিয় আমির ভাইকে
কোন আচারগত অন্ধতা ও সাম্প্রদায়িকতা স্পর্শ
করতে পারেনি। এই দাহকালে তাঁর সঙ্গতা
এবং সান্নিধ্য আমার জন্য তৃপ্তি, সুখ ও স্বস্তিদায়ক।

Manual6 Ad Code

তিনি কয়েক বছর পূর্বে পায়ে আঘাতজনিত ব্যথাসহ
শারিরীকভাবেও অসুস্থ ছিলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। আমি পরম করুণাময়ের কাছে তাঁর দীপ্র স্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করছি।

——————————————————

Manual7 Ad Code

Manual5 Ad Code

ছবিটি সাত বছর পূর্বে মহান মে দিবসে শ্রীমঙ্গল রেল স্টেশনে।
মহান মে দিবসে তাঁর সাথে অন্তরঙ্গ আলাপচারিতায় জানতে পারি মে দিবসের তাৎপর্য ও রক্তস্নাত ইতিহাস সেই সাথে তাঁর জীবন দর্শন।

ছবিঋণ : বিকাশ বাপ্পন

বিশেষ দ্রষ্টব্য: ৭ বছর আগে ২০১৯ সালের ১৩ জুন তারিখে শিল্প- সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সৃজনশীল লেখক মৃদুলকান্তি পাল মলয় লিখেছিলেন প্রগতিপথের অগ্রপথিক ও রাজনীতি সংস্কৃতির জীবন্ত মশাল এক সাম্যবাদী সত্তা কমরেড সৈয়দ আমিরুজ্জামানকে নিয়ে; প্রাসঙ্গিকতা বিবেচনায় তা পুন:প্রকাশ করা হলো।
– বিভাগীয় সম্পাদক, আরপি নিউজ।