সিলেট ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০২ সেপ্টেম্বর ২০২৬ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক, বাংলাদেশ যুবমৈত্রীর জেলা যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি কমরেড তাপস কুমার ঘোষের জন্মদিন আজ।
জন্মদিন উপলক্ষে কমরেড তাপস কুমার ঘোষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
এ ছাড়া তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় কমরেড তাপস কুমার ঘোষকে জন্মদিনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছাবার্তায় তাঁরা কমরেড তাপস কুমার ঘোষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও সাফল্য কামনা করেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি