সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ০৭ সেপ্টেম্বর ২০২৬ : বিশ্বায়নের প্রভাবে সমাজ ও অর্থনীতিতে সৃষ্ট বৈষম্যের কারণ, এর বহুমাত্রিক সংকট এবং বৈষম্য নিরসনের সম্ভাব্য পথ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ক্যাম্পাস টক।
‘বিশ্বায়নের যুগে বৈষম্য: কারণ, সংকট ও মুক্তির পথ’ শীর্ষক এ ক্যাম্পাস টকের আয়োজন করছে শিউলিমালা একাডেমির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
আগামীকাল ৮ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাজিদ ভবনের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে (রুম নম্বর-৫৫০) অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বায়নের ফলে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে পরিবর্তন ঘটছে, তার সঙ্গে বৈষম্যের সম্পর্ক, বৈষম্য বৃদ্ধির অন্তর্নিহিত কারণ এবং এ সংকট থেকে উত্তরণের সম্ভাব্য কৌশল নিয়ে অনুষ্ঠানে আলোচনা হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে বৈষম্য, সামাজিক ন্যায়বিচার ও সমতাভিত্তিক সমাজব্যবস্থা নিয়ে চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
ক্যাম্পাস টকে আলোচক হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসাইন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিলাল হোসাইন এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাতেমা বাশার। এছাড়া শিউলিমালা একাডেমির প্রেসিডেন্ট নাজিয়া তাসনিম এবং ভাইস প্রেসিডেন্ট মিমি বিনতে ওয়ালিদ আলোচনায় অংশ নেবেন।
আয়োজকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো, সম্পদের অসম বণ্টন, শিক্ষা ও কর্মসংস্থানে সুযোগের বৈষম্যসহ বিভিন্ন বিষয় নিয়ে তরুণদের মধ্যে সচেতনতা তৈরির ক্ষেত্রে এ ধরনের আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জ্ঞান, চিন্তা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পাস টকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আগ্রহী সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি