শ্রীমঙ্গলে পৃথক অভিযানে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬

শ্রীমঙ্গলে পৃথক অভিযানে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৮ সেপ্টেম্বর ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক অভিযানে ৩৬ বোতল বিদেশি মদ ও ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual3 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে শ্রীমঙ্গল পৌরসভার সাগরদিঘী রোডের শাপলা পয়েন্ট এলাকায় অভিযান চালায় শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় ৩৬ বোতল বিদেশি মদসহ রাজিব আলী (২৮) ও রাজেশ ভর (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, তল্লাশির সময় রাজিব আলীর কাছ থেকে ১২ বোতল এবং রাজেশ ভরের কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

অন্যদিকে, একই দিন দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার শাপলাবাগ এলাকার রেলওয়ে কলোনির বিল্লাল মিয়ার বস্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল সালাম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

ডিবি পুলিশ জানায়, আব্দুল সালামের দেহ তল্লাশি করে তার প্যান্টের ডান পকেট থেকে কালো রঙের জিপারযুক্ত বায়ুনিরোধক পলিব্যাগে রাখা ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, পৃথক দুই অভিযানে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ