সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ : মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে তিনি পুলিশ লাইন্সে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
পরে পুলিশ সুপার পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা ও দপ্তর পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে পুলিশ লাইন্সের ব্যারাক, মেস, রিজার্ভ অফিস, মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, ক্লোথিং স্টোর, ডি-স্টোর, এমটি ও জিম সেন্টারসহ বিভিন্ন দপ্তর।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সরকারি নথিপত্র ও কার্যক্রম পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএমসহ পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি