চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ৭ দিনের সফরে সিপিবি সভাপতি চন্দন

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৬

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ৭ দিনের সফরে সিপিবি সভাপতি চন্দন

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৬ : চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সাত দিনের সফরে আজ শুক্রবার সন্ধ্যায় চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর এই সফর চলবে।

সফরকালে সিপিবি সভাপতি চীনের উহান, হানচুয়ান ও চেংদুসহ বিভিন্ন অঞ্চল পরিদর্শন করবেন। এ সময় তিনি বিভিন্ন সেমিনার, আন্তর্জাতিক সম্মেলন ও মতবিনিময় সভায় অংশ নেবেন। পাশাপাশি চীনের সরকার ও কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরের প্রথম দিন ১৯ সেপ্টেম্বর হুবেই প্রদেশের রাজধানী উহানে অবস্থিত সেন্ট্রাল চায়না নরমাল ইউনিভার্সিটির (CCNU) ইনস্টিটিউট অব সায়েন্টিফিক সোশ্যালিজম আয়োজিত একটি সেমিনারে বক্তব্য দেবেন কাজী সাজ্জাদ জহির চন্দন। ‘জাতীয় মুক্তি থেকে সমাজ রূপান্তর: বাংলাদেশ ও সমাজতন্ত্র প্রসঙ্গ’ শীর্ষক ওই সেমিনারে তিনি বাংলাদেশের জাতীয় মুক্তিসংগ্রাম, স্বাধীনতা-পরবর্তী সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের পথনকশা এবং বাংলাদেশে সমাজতন্ত্রের প্রশ্ন নিয়ে আলোচনা করবেন।

২০ সেপ্টেম্বর সিপিবি সভাপতি উহান নগরী পরিদর্শন করবেন। একই দিন হুবেই প্রাদেশিক সরকারের আয়োজনে একটি ওয়েলকাম ব্যাংকুয়েটে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

Manual5 Ad Code

২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দের সঙ্গে অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। সম্মেলনের ‘Pooling Wisdoms to Promote Peace’ শীর্ষক প্লেনারি অধিবেশনে তিনি বক্তব্য দেবেন।

Manual8 Ad Code

হুবেই অবস্থানকালে চীনের সাংস্কৃতিক ঐতিহ্য, পরিবেশ গবেষণা, স্টার্টআপ ইনকিউবেশন বেস এবং স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে সিপিবি সভাপতির।

Manual8 Ad Code

২২ সেপ্টেম্বর হুবেই প্রদেশের হান নদীর তীরে অবস্থিত হানচুয়ান শহর পরিদর্শন করবেন তিনি। কৃষিভিত্তিক অর্থনীতি ও বস্ত্রশিল্পের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত এ শহরে শান্তি সম্মেলনের একটি সেমিনারে ‘Pooling Wisdom to Promote Peace and Building the Belt and Road into a Path of Peace’ শীর্ষক কি-নোট পেপার উপস্থাপন করবেন সিপিবি সভাপতি। পরে শান্তি সম্মেলনের সমাপনী অধিবেশনেও অংশ নেবেন তিনি।

সফরের পরবর্তী পর্যায়ে ২৩ সেপ্টেম্বর সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু যাবেন কাজী সাজ্জাদ জহির চন্দন। সেখানে পার্টি স্কুলের গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে ‘বর্তমান সময়ে বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের প্রয়োজনীয়তা’ শীর্ষক একটি সেমিনারে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

২৪ সেপ্টেম্বর চেংদুতে একটি পরীক্ষামূলক কৃষি কেন্দ্র, স্থানীয় সামাজিক কেন্দ্র এবং তৃণমূল পর্যায়ের দৈনন্দিন জীবন ও সামাজিক পরিচালনা পদ্ধতি সরেজমিনে পরিদর্শন করবেন সিপিবি সভাপতি। এ সময় পরিবেশ সংরক্ষণ ও গবেষণা কার্যক্রম নিয়েও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সফরকালে চীনের সরকার ও কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পাশাপাশি শান্তি সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে সিপিবি সভাপতির।

সিপিবির পক্ষ থেকে বলা হয়েছে, এই সফরে বিশ্ব শান্তি, বৈশ্বিক নিরাপত্তা, জাতীয় মুক্তি ও সামাজিক রূপান্তর, সমাজতন্ত্র, পরিবেশ এবং স্থানীয় পর্যায়ের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সফরটি ভূমিকা রাখবে বলে দলটি আশা করছে।

Manual8 Ad Code

২৫ সেপ্টেম্বর চীন সফর শেষে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ