হৃদয়ে শ্রীমঙ্গলের উপদেষ্টা জহির উদ্দীন চৌধুরী বাবলুকে সংবর্ধনা

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৬

হৃদয়ে শ্রীমঙ্গলের উপদেষ্টা জহির উদ্দীন চৌধুরী বাবলুকে সংবর্ধনা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ সেপ্টেম্বর ২০২৬ : হৃদয়ে শ্রীমঙ্গলের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এবং শ্রীমঙ্গলের সুপরিচিত সমাজকর্মী মো. জহির উদ্দীন চৌধুরী বাবলুর স্বদেশ মাতৃভূমিতে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) শ্রীমঙ্গল ফ্রি কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ সেন্টারে হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়ক ও সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সভায় সভাপতিত্ব করেন হৃদয়ে শ্রীমঙ্গলের ইসি বোর্ডের সভাপতি আল মামুন টিটু। অনুষ্ঠান সঞ্চালনা করেন হৃদয়ে শ্রীমঙ্গলের ফ্রি কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ সেন্টারের পরিচালক ও সংস্কৃতিজন কাজী কামরুল ইসলাম বাবুল।

Manual7 Ad Code

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে মো. জহির উদ্দীন চৌধুরী বাবলুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বক্তারা তাঁর দীর্ঘদিনের সামাজিক, সাংগঠনিক ও ক্রীড়া কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

Manual8 Ad Code

বক্তারা বলেন, শ্রীমঙ্গলের ক্রীড়া ও সামাজিক অঙ্গনে জহির উদ্দীন চৌধুরী বাবলুর ভূমিকা উল্লেখযোগ্য। হৃদয়ে শ্রীমঙ্গলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রেখেছে।

সংবর্ধিত অতিথি জহির উদ্দীন চৌধুরী বাবলু তাঁকে সংবর্ধনা দেওয়ায় হৃদয়ে শ্রীমঙ্গলের সকল সমন্বয়ক ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে ভবিষ্যতেও সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual5 Ad Code

আলোচনা সভায় হৃদয়ে শ্রীমঙ্গলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শ্রীমঙ্গলের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ