শহীদ রীমুর প্রতিকৃতিতে ছাত্রমৈত্রীর পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

শহীদ রীমুর প্রতিকৃতিতে ছাত্রমৈত্রীর পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬ : বাংলাদেশ ছাত্র মৈত্রীর নেতা শহীদ জুবায়ের চৌধুরী রীমুর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় রাজধানীতে বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর শহীদ রীমুর জীবন, রাজনৈতিক ভূমিকা ও আত্মত্যাগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সভায় বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি সাদাকাত হোসেন খান বাবুল, সাবেক ছাত্রনেতা কায়সার আলম, জাহাঙ্গীর আলম ফজলু, মনোজ বাড়ৈ, শাহিনুর রহমান, গণতন্ত্রী পার্টির মিনহাজ সেলিম, সাবেক ছাত্রনেতা ইমরান নুর নিরব, হিশাম খান ফয়সাল, ছাত্রনেতা লুবা আহমেদ, আপন চন্দ্র রায়, শ্রাবণ ও এনামসহ অনেকে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইয়াতুননেসা রুমা।

Manual3 Ad Code

বক্তারা বলেন, ১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে হামলায় জুবায়ের চৌধুরী রীমু নিহত হন। তাঁদের বক্তব্য অনুযায়ী, ওই রাতে সশস্ত্র হামলাকারীরা হলে প্রবেশ করে ছাত্র মৈত্রীর নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং রীমুকে কুপিয়ে হত্যা করা হয়।

Manual6 Ad Code

বক্তারা ১৯ সেপ্টেম্বরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটি ‘কালো দিবস’ হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, শহীদ রীমু ছিলেন ছাত্র মৈত্রীর নেতা, বিশ্ববিদ্যালয় দলের ক্রিকেটার এবং ক্যাম্পাসের পরিচিত মুখ। তাঁর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটি সম্ভাবনাময় জীবনের অবসান ঘটে।

আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধাপরাধের বিচার এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে রীমুর আত্মত্যাগের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁরা বলেন, শহীদ রীমুর আদর্শ ও আত্মত্যাগকে ধারণ করে তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

Manual8 Ad Code

বক্তারা আরও বলেন, ‘শহীদ রীমুর আত্মত্যাগ বৃথা যাবে না। তাঁর স্মৃতি ও আদর্শকে ধারণ করে দেশের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনৈতিক আন্দোলন এগিয়ে নিতে হবে।’

সভায় শহীদ জুবায়ের চৌধুরী রীমুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মত্যাগের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ