সিলেট ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা সিন্দুরখান ইউনিয়নের লংলিয়া পুঞ্জিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসাসেবা,স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্পে গর্ভবতী মায়েদের গর্ভকালীন (এএনসি) সেবা, কিশোর- কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা ও পরামর্শ এবং শিশুদের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি দক্ষ টিম আন্তরিকতার সঙ্গে এসব সেবা প্রদান করে। সেবাদানকারী দলে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, ডা. বিশ্বজিৎ দেব, সিনিয়র স্টাফ নার্স হাসিনা আক্তার, স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিং রাওতিয়া, সিএইচসিপি মোহাম্মদ মহিউদ্দিন, স্বাস্থ্য সহকারী বাঁধন আচার্য্য ও আব্দুল মোমিন, অফিস সহকারী কয়েস আহমেদ এবং অসীত।
দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ায় স্থানীয় বাসিন্দারা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি