১৫-১৮ ডিসেম্বর গ্রিসে চারদিনব্যাপী গ্লোবাল পিস সামিট

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬

১৫-১৮ ডিসেম্বর গ্রিসে চারদিনব্যাপী গ্লোবাল পিস সামিট

Manual8 Ad Code
  • তরুণদের জন্য ৩০টি পূর্ণ অর্থায়িত আসন, আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করার সুযোগ

নিজস্ব প্রতিবেদক | এথেন্স (গ্রীস), ২০ সেপ্টেম্বর ২০২৬ : আন্তর্জাতিক অঙ্গনে তরুণ নেতৃত্ব, শান্তি ও সামাজিক পরিবর্তনের উদ্যোগকে তুলে ধরার লক্ষ্যে গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল পিস সামিট গ্রিস ২০২৬।

Manual1 Ad Code

আগামী ১৫ থেকে ১৮ ডিসেম্বর চারদিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ পরিবর্তনকর্মী, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।

Manual5 Ad Code

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে মোট ২০০টি আসন রাখা হয়েছে। এর মধ্যে ৩০টি পূর্ণ অর্থায়িত (Fully Funded), ৭০টি আংশিক অর্থায়িত (Partially Funded) এবং ১০০টি Self-Funded ও Direct Entry আসন রয়েছে।

Manual1 Ad Code

পূর্ণ অর্থায়িত আসনের জন্য নির্বাচিত প্রতিনিধিরা রিটার্ন বিমানভাড়া, থাকার ব্যবস্থা ও সম্মেলনকালীন খাবারের সুবিধা পাবেন। পাশাপাশি সম্মেলনে অংশগ্রহণের ফি সম্পূর্ণ মওকুফ, গ্রিসে ভিসা আবেদনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র, সামিট মার্চেন্ডাইজ ও ডেলিগেট কিট এবং অংশগ্রহণের সনদ দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।

এ ছাড়া নির্বাচিত অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে নিজেদের মতামত ও উদ্যোগ তুলে ধরার পাশাপাশি স্পিকিং এনগেজমেন্টে অংশ নেওয়ার সুযোগ থাকবে। সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগও তৈরি হবে।

Manual3 Ad Code

আয়োজকদের তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে আবেদনের জন্য কোনো নির্দিষ্ট একাডেমিক বা পেশাগত ব্যাকগ্রাউন্ড বাধ্যতামূলক নয়। একই সঙ্গে IELTS বা TOEFL স্কোরও প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।

গ্লোবাল পিস সামিট গ্রিস ২০২৬ অনুষ্ঠিত হবে এথেন্সে। সম্মেলনে অংশগ্রহণের জন্য আবেদন করার শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬। আগ্রহীরা আয়োজকদের নির্ধারিত ওয়েবসাইট greece.globalpeacechain.org-এ গিয়ে আবেদন ও বিস্তারিত যোগ্যতার তথ্য দেখতে পারবেন।

আন্তর্জাতিক পর্যায়ে তরুণদের নেতৃত্ব, শান্তি, সামাজিক উদ্ভাবন ও বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে মতবিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে সম্মেলনটি আয়োজন করা হচ্ছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ