দ্বিতীয় পরীক্ষাতেও খালেদা জিয়া করোনা পজিটিভ

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

দ্বিতীয় পরীক্ষাতেও খালেদা জিয়া করোনা পজিটিভ

Manual8 Ad Code

ঢাকা, ২৫ এপ্রিল ২০২১: দ্বিতীয়বার পরীক্ষাতেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত হওয়ার ১৪ দিন পরেও তিনি করোনা পজিটিভ শনাক্ত হলেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. এফ এম সিদ্দিকী শনিবার রাত সাড়ে ১২ টার দিকে এ তথ্য জানান।

ডা. সিদ্দিকী জানান, বাসার করোনা আক্রান্ত ১৪ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খালেদা জিয়াসহ চারজনের ফল পজিটিভ পাওয়া গেছে। আর সবার নেগেটিভ এসেছে। কিন্তু সবাই মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন। তাদের কোন জটিলতা নেই। ৪/৫ দিন পর আবার পরীক্ষা করা হবে।

Manual5 Ad Code

তিনি বলেন, খালেদা জিয়া আগের চেয়ে বেশ ভালো আছেন। করোনাজনিত বিপদজনক সময় পার হয়ে গেছে। করোনার দ্বিতীয় সপ্তাহে যে জটিলতা তৈরী হয় সেটা খালেদা জিয়ার ক্ষেত্রে হয়নি। তিনি এখন আশঙ্কামুক্ত।

Manual5 Ad Code

এর আগে শনিবার বিকেলে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বেলা পৌনে ৩টার দিকে ডা. আল মামুন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর ল্যাবএইডের টেকনোলজিস্ট শরীফ উদ্দিন সবুজও বাসভবনে যান। বিকেল ৪টার দিকে তারা করোনার নমুনা নিয়ে সেখান থেকে বেরিয়ে যান।

করোনা আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার রক্তসহ কিছু পরীক্ষা করা হচ্ছে।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক সময়ের মতোই সবসময় ৯৮/৯৯ পাওয়া গেছে। খাবারের রুচিও আগের মতো আছে এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। তার দুর্বলতা আগের থেকে কমেছে।

Manual7 Ad Code

এর আগে গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জানান, বিএনপির চেয়ারপারসন করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাসভবনে আরও কয়েকজন আক্রান্ত। বাসাতেই সবার চিকিৎসা চলছে।

Manual5 Ad Code