বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী কাজী মতিউর রহমান জহুর আর নেই

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১

বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী কাজী মতিউর রহমান জহুর আর নেই

Manual6 Ad Code

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি || শ্রীমঙ্গল, ২৮ এপ্রিল ২০২১ : বনফুল নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী কামরুল ইসলাম বাবুলের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং শ্রীমঙ্গল গুহ রোডের বাসিন্দা কাজী মতিউর রহমান জহুর (৬৭) ২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার রাত ১.৩০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৌলভীবাজার লাইফ লাইন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual5 Ad Code

মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর শ্রীমঙ্গল রেলওয়ে জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

অমায়িক, স্বজ্জন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে সর্বশেষ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

Manual5 Ad Code

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।

একজন পরিছন্ন রাজনীতিবিদ উল্লেখ করে এক শোকবার্তায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল বলেন, আমরা একজন ত্যাগী নির্লোভ রাজনৈতিক কর্মীকে হারালাম। দুঃসময়েও তিনি আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আওয়ামীলীগ ও শ্রীমঙ্গলবাসী উনাকে আজীবন মনে রাখবে।