করোনা জয় করলেন কমরেড ফজলে হোসেন বাদশা এমপি 

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

করোনা জয় করলেন কমরেড ফজলে হোসেন বাদশা এমপি 

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৯ এপ্রিল ২০২১ : জীবনঘাতি মহামারি করোনা ভাইরাসকে (কোভিড-১৯) জয় করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা।

জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি’র ব্যক্তিগত সহকারী মইনউদ্দীন আহমেদ রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএমএমইউ হাসপাতালের ল্যাবে এমপি বাদশার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। তিনি এখন পুরোপুরি আশংকা মুক্ত এবং খুব দ্রুতই তার নির্বাচনী এলাকায় ফিরবেন।

Manual8 Ad Code

শরীরে জ্বর আসায় গত ১৪ এপ্রিল নমুনা পরীক্ষা করান রাকসুর সাবেক ভিপি ফজলে হোসেন বাদশা। এতে তাঁর নমুনায় করোনা শনাক্ত হয়। এরপর রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার রামেক হাসপাতালের ১৪ সদস্যের গঠিত মেডিকেল বোর্ড তাঁকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়।

Manual4 Ad Code

এ দিনই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে বর্ষিয়ান এ নেতাকে ঢাকায় নেয়া হয়। এতোদিন তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি করোনা ভাইরাসের অবরুদ্ধ সময়ে ফ্রন্ট লাইনে থেকে তার নির্বাচনী রাজশাহী সিটি করপোরেশন এলাকায় কাজ করছেন। বিভিন্ন চরাই উৎরাই পেরিয়ে এ অঞ্চলের মানুষের সেবায় নিজেকে সব সময় নিয়োজিত রেখেছেন।

জীবনঘাতি মহামারি করোনা ভাইরাসকে (কোভিড-১৯) জয় করে সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।  আরও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি।

Manual7 Ad Code