১৮ বছর বয়সসীমার উর্দ্ধে জনগণের সকল অংশকে ভ্যাকসিন প্রদানের সুনির্দিষ্ট রোডম্যাপ চাই: ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২১

১৮ বছর বয়সসীমার উর্দ্ধে জনগণের সকল অংশকে ভ্যাকসিন প্রদানের সুনির্দিষ্ট রোডম্যাপ চাই: ওয়ার্কার্স পার্টি

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি। ঢাকা, ১৭ জুন ২০২১ : “করোনা প্রতিরোধে অবিলম্বে জনগণের সকল অংশকে টিকাদান করতে হবে এবং টিকাদানের বয়সসীমা ১৮ বছরের উর্দ্ধে করতে হবে। করোনা সংক্রমণ রোধে এই মুহুর্তে ভ্যাকসিনই হচ্ছে প্রধান বিকল্প।” বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় এই প্রস্তাব তুলে ধরা হয়। আজ বৃহস্পতিবার (১৭ জুন ২০২১) পলিটব্যুরোর সভা ভার্চুয়াল (জুম) মাধ্যমে জননেতা কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সভায় পার্টির গৃহীত করোনা অতিমারী মোকাবেলায় জীবন ও জীবিকা রক্ষায় জনগণ পাশে দাঁড়াতে ১৮ দফা নির্দেশনা কর্মসূচির কার্যক্রম সম্পর্কে রিপোর্ট তুলে ধরেন সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।
আলোচনার বলা হয়, সরকার বিভিন্ন উৎস থেকে টিকা যোগানের কথা বললেও বাস্তবে টিকা প্রাপ্তির তেমন কোন আলামত দেখা যাচ্ছে না। ফলে দ্রুত সময়ের মধ্যে জনগনের টিকা পাওয়ার সম্ভাবনা হতাশায় পরিনত হচ্ছে।
প্রস্তাবে, ভ্যাকসিন নিয়ে রাজনীতি ও কূটনীতি বাদ দিয়ে যে কোন ভাবে পর্যাপ্ত টিকা সংগ্রহ করে তা দেশের বেশীর মানুষকে প্রদানে টিকাদান কর্মসুচির একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তেরীর জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
টিকাদান কর্মসুচি শুরু করে হঠাৎ করে টিকাদান স্থগিত রাখায় সরকারের টিকাদান কর্মসুচির প্রাথমিক সাফল্যকে যেমন ম্লান করেছে, তেমনি জনগণের জীবন ও জীবিকাকেও ঝুঁকিতে ফেলেছে।
প্রস্তাবে আরো বলা হয়, করোনা সংক্রমণে শিক্ষা ব্যবস্থায় যে বিপর্যয় সৃষ্টি হয়েছে তা থেকে উদ্ধার পেতে জরুরী ভিত্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যবস্থা করা হোক।
সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড সুশান্ত দাস, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমেদ বকুল, কমরেড কামরূল আহসান, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কমরেড হাজী বশিরুল আলম, কমরেড নজরুল ইসলাম হাক্কানী, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান।
জরুরি ভিত্তিতে ১৮ বছর বয়সসীমার উর্দ্ধে জনগণের সকল অংশকে ভ্যাকসিন প্রদানের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ