শাটডাউনেও পোশাক কারখানা চালু রাখার অনুরোধ বিজিএমই‘র

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১

শাটডাউনেও পোশাক কারখানা চালু রাখার অনুরোধ বিজিএমই‘র

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ জুন ২০২১ : দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির টানা ১৪ দিনের ‘শাটডাউন’ জারির সঙ্গে সহমত পোষণ করেছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে অর্থনীতি সচল রাখার স্বার্থে রপ্তানিমুখী কারখানাগুলোকে সীমিত পরিসরে চালু রাখার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

Manual2 Ad Code

এ বিষয়ে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এখন এ ধরনের ‘শাটডাউন’ ঘোষণার সময় এসেছে। তবে একইসঙ্গে অর্থনীতি সচল রাখার স্বার্থে রপ্তানিমুখী কারখানাগুলোকে সীমিত পরিসরে উৎপাদন চালু রাখার অনুমতি দেওয়া উচিত বলে তিনি মনে করছেন।
তিনি বলেন, ‘কারখানা মালিকরা শাটডাউনের কথা শুনে উদ্বেগ নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমি বলে দিয়েছি, বৃহত্তর স্বার্থে এটা মেনে নিতে হবে। প্রয়োজনে উৎপাদন কিছুটা ব্যহত হলেও এখন শাটডাউন প্রয়োজন।’
শাটডাউন জারি করা হলেও কারখানা সচল রাখার পক্ষে যুক্তি দিয়ে বিজিএমইএর সভাপতি বলেন, ‘কোরবানির ঈদের আগে এখনই পুরোপুরি বন্ধ করে দিলে শ্রমিকদের ঠেকিয়ে রাখা যাবে না। গত বছরের মত এবারও তারা গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়বে। এতে ভালোর চেয়ে খারাপই হবে। এজন্য সরকারের কাছে আমাদের পরামর্শ হচ্ছে, গণপরিবহনগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলেও পোশাক কারখানা যেন চালু থাকে। কারখানার আশপাশে অবস্থানকারী যেসব শ্রমিক আসতে পারবেন, তাদের দিয়েই উৎপাদন চালু রাখার চেষ্টা করা হবে।’
প্রসঙ্গত, করোনার অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় জুনের শুরু থেকে সংক্রমণ ও মৃত্যু বাড়তে বাড়তে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে একটানা ১৪ দিন ‘সম্পূর্ণ শাটডাউন’ ঘোষণার সুপারিশ করেছে কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি। এই সময়ে জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ