পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ১২১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২১

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ১২১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৬ জুন ২০২১ : বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ১২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম-কে সভাপতি এবং ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Manual6 Ad Code

শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে এসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত সমস্যা সমাধানে এসোসিয়েশন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে হবে। তিনি পেশাকে ভালোবেসে গর্বের সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।
পরে এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন এপিবিএন’র অতিরিক্ত আইজি মো. মোশাররফ হোসেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ ১২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান। ১২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিসহ বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে আরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ